,

সরাইলে দুই গ্রামের সংঘর্ষে আহত-১৫

clashm-300x240প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংহপুর ও লোপাড়া গ্রামের বাসিন্ধাদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার নরসিংহপুর গ্রামের মাঠে একটি টুর্নামেন্টে খেলতে যায় লোপাড়ার ছেলেরা। খেলা চলাকালীন সময়ে দুই গ্রামের দুই খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে লাঠিসোটা নিয়ে নরসিংহপুর কিছু লোক লোপাড়ার খেলোয়াড়দের মারধর করে।



এ ঘটনার জের ধরে গতকাল সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ লাঠিপেটা ও পাঁচ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এক ঘন্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন লোক আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর