,

ট্রেনের টিকেটে থাকবে যাত্রীর নাম-ফোন নম্বর

Train-Ticket-Syndicate-Comডেস্ক রির্পোট : ট্রেনের টিকিট কালোবাজারি রুখতে বেশ কয়েকটি কৌশল নিয়েছে রেলওয়ে। টিকিটের গায়ে প্রিন্ট করা থাকবে যাত্রীর নাম এবং ফোন নম্বর। কারা টিকিট কিনছে, তা দেখতে কাউন্টারগুলোতেও থাকবে সিসি ক্যামেরা। আবার আগাম টিকিট কেনার সময় ১০ দিন থেকে কমিয়ে পাঁচ দিন করতে যাচ্ছে রেলওয়ে।
আসনের চেয়ে যাত্রী বেশি। তাই ট্রেনে ভিড় এক নিয়মিত চিত্র। উৎসব, ছুটির আগে বা পরিবহণ ধর্মঘট হলে ট্রেনে ওঠাই কঠিন। প্রতিটি স্টেশনেই চাহিদার তুলনায় টিকিট কম, তাও আবার সবগুলো সরাসরি কিনতে পারে না যাত্রীরা। রংপুরে টিকিট কালোবাজারিদের দৌরাত্বে অতিষ্ঠ যাত্রীরা। তারা এতোটাই সংগঠিত যে কখনও কখনও পুলিশের সঙ্গে জড়ায় সংঘর্ষেও।
 
বাংলাদেশের সব ট্রেনে আসন আছে দেড় লাখের মতো। কিন্তু চাহিদা অনেক বেশি, টিকিট বিক্রি হয় দুই লাখের বেশি। টিকিটের চেয়ে যাত্রী বেশি, এই সুযোগে হয় কালোবাজারি। অভিযোগ আছে, টিকিট কালোবাজারিদের সঙ্গে সম্পর্ক আছে রেলের কর্মীদের। তাই কালোবাজারি ঠেকাতে কার্যকর কিছুই করে না সংস্থাটি। তবে এবার এসেছে নতুন চিন্তা। টিকিটের গায়ে লেখা থাকবে যাত্রীর নাম এবং ফোন নম্বর।
ট্রেনের আগাম টিকিট সংগ্রহের সময় ১০ দিন থেকে কমিয়ে পাঁচদিন করার সিদ্ধান্তও নিয়েছে রেলওয়ে। কালোবাজারি রুখতে প্রতিটি কাউন্টারে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে বলেও জানান মন্ত্রী। ইন্ডিপেডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর