শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিবাসন ব্যয় শূন্যে নামাতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিদেশ যাওয়ার ব্যয় শূন্যে নামিয়ে আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মন্ত্রী।





সম্প্রতি সুইডেনের স্টকহোমে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) সভা শেষ করে দেশে ফিরে মন্ত্রী ওই সংবাদ সম্মেলন করেন।





খন্দকার মোশাররফ বলেন, ‘অভিবাসন-খাতের সবচেয়ে বড় সমস্যা অভিবাসন খরচ। একজন শ্রমিক যদি তিন-চার লাখ টাকা খরচ করে বিদেশে যান, তাহলে সেই টাকা তুলতে তাঁকে অতিরিক্ত সময় থাকতে হয়। ফলে তিনি অবৈধ হয়ে পড়েন। এতে আরও নানা সমস্যা তৈরি হয়। কাজেই অভিবাসন খরচ শূন্যে নামিয়ে আনতে হবে।’





অভিবাসন খরচ শূন্যে নামিয়ে আনতে জিএফএমডি সভায় প্রস্তাব দিয়েছেন বলে জানান মন্ত্রী। সেখানে তিনি বলেন, এটা করা গেলে দালালপ্রথা বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হবে।


জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশের এই প্রস্তাবটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন বলে ওই সভায় জানিয়েছেন।





খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শ্রমিক প্রেরণকারী ও গ্রহণকারী দুই দেশকেই সমস্যাটি বুঝতে হবে। দুই দেশ চাইলেই খরচ শূন্যে নামিয়ে আনা যাবে।’





এবারের সফরের সময় ডেনমার্কেও গেছেন মন্ত্রী। সেখানকার পরিস্থিতি উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন জানান, দেশটিতে প্রায় পৌনে তিন হাজার বাংলাদেশি কর্মরত। তারা আরও লোক নিতে চায়। তবে তাঁদের প্রশিক্ষিত হতে হবে।





মালয়েশিয়ায় বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, তারা যদি পারেন, তবে লোক পাঠাক। তবে অবশ্যই সরকারি নিবন্ধন থেকে কর্মী নিতে হবে।


এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, সৌদি আরবেও এখন লোক যাচ্ছেন।





সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন্নাহারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ