,

ভিন গ্রহের প্রাণীদের দেখা মিলবে ২০ বছর পরেই

aliens-ETসিনেমার পর্দায় নয়, বাস্তবে চাক্ষুস করা যাবে ভিন গ্রহের প্রাণীদের। তার জন্য অপেক্ষা আর মাত্র ২০ বছরের। আমাদের পৃথিবীর মত আরও প্রায় আধ ডজন ‘পৃথিবী সদৃশ গ্রহ’ ঘুরে বেড়াচ্ছে মহাকাশে। সেই গ্রহে রয়েছে প্রাণ, জল ও বায়ুমণ্ডল। রবিবার ক্যালিফর্নিয়ার এসইটিআই ইনস্টিটিউটের বিশিষ্ট মহাকাশচারী শেথ শ্যোসটাক এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রায় আধডজন প্রাণসম্পন্ন গ্রহ আমাদের চারপাশে রয়েছে। আমি মনে করি দ্রুতই সেই গ্রহগুলির সঙ্গে যোগাযোগ করা যাবে। সেই গ্রহে প্রাণ থাকতে পারে। খোঁজ চলছে। আশা করি আগামী ২০ বছরের মধ্যেই সেই যোগাযোগ করা সম্ভব হবে। তবে এর জন্য দরকার প্রয়োজনীয় অর্থ।’ তিনটি উপায়ে ভিনগ্রহে প্রাণের সন্ধান করে বেড়াচ্ছেন এসইটিআইয়ের বৈজ্ঞানিকেরা। শেথ জানিয়েছেন, পৃথিবী থেকে পাঠানো রেডিও সিগন্যাল মহাকাশে পাঠানো হচ্ছে। যদিও কোনও গ্রহ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়। তবে পৃথিবীতে রেডিও আবিষ্কৃত হয়েছে মাত্র ১০০ বছরের মত আগে। যে সব গ্রহ কয়েক হাজার আলোকবর্ষ দূরে রয়েছে তাদের কাছে সেই সিগন্যাল পাঠাতে এখনও সময় লাগবে বলেই জানিয়েছেন এই বিশিষ্ট মহাকাশচারী।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর