শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার প্রেম নিয়ে গণমাধ্যমের গল্প রচনা — কাটরিনা কাইফ

d2395755-2293-4ffb-8443-bcac78c944c2_ranbir-katrinaবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাটরিনা কাইফ সম্প্রতি নিজের প্রেম ও বিয়ে সম্পর্কে খোলামেলা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছে।
এ বক্তব্যে সালমান ও রণবীরকে নিয়েও মন্তব্য করেছেন তিনি। কাছাকাছি সময়ে বলিউড অভিনেত্রীদের মধ্যে বিদ্যা বালান, কারিনা কাপুর, জেনেলিয়া ডিসুজা বিয়ের পিঁড়িতে বসেছেন। এরই মধ্যে চলতি বছর বিয়ের ঘোষণা দিয়েছেন বিপাশা বসু এবং সোহা আলী খান। কিন্তু নিজের বিয়ে নিয়ে কি ভাবছেন কাটরিনা? এমনই প্রশ্ন সম্প্রতি একটি বলিউড ভিত্তিক চ্যানেল থেকে ছুড়ে দেয়া হয়েছিলো এই অভিনেত্রীর দিকে।
এর উত্তরে তিনি বলেন, ‘ধূম-৩’-এর সফলতার পর এখন শুধু কাজ নিয়েই ভাবছি। প্রেম-বিয়ে নিয়ে ভাবার সময় নেই। এটা আসলে ব্যক্তির নিজের পছন্দ, ইচ্ছে, অবস্থান ও সময়ের ওপর নির্ভর করে। এই সময়ে আমি ক্যারিয়ার নিয়ে ভাবতে চাই, সম্পর্কে জড়াতে চাই না। এরই মধ্যে সালমানের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে রণবীরের প্রেমেও হাবুডুবু খেয়েছেন আপনি, এমনটাই গুঞ্জন রয়েছে। আপনি কি বলবেন? উত্তরে কাটরিনা বলেন, সালমান খান আমার ভাল বন্ধু ছিল। হয়তো আমাদের সম্পর্কটা আরও দূর যেতে পারতো। কিন্তু দু’জনের মধ্যে মনের মিল না হওয়ায় সেটা আর হয়নি। এটা আমাদের দু’জনের জন্যই ভাল হয়েছে। তবে রণবীরের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন কাটরিনা।
এ বিষয়ে তিনি বলেন, রণবীর কাপুর আমার ভাল বন্ধু। আমাদের প্রেম নিয়ে কিছু গণমাধ্যম গল্প রচনা করেছে, আর কিছু নয়। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি, মিডিয়ার মধ্যে আমি আর সম্পর্ক গড়তে রাজি নই। বিয়ে করলে বাইরের কাউকেই করবো।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ