,

শামীম ওসমান-নূর হোসেন ফোনালাপ (ভিডিও)

nur shamimনারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান। তার সাথে নূর হোসেনের ফোনালাপের অডিও ফাঁস হয়েছে। সেই আলাপেই পালাতে সহযোগিতার বিষয়টি স্পষ্ট হয়েছে।
২৯ এপ্রিল রাত সাড় ৯টার দিকে  নূর হোসেন ফোন করেন শামীম ওসমানকে। তাদের মধ্যে কথা হয় ১০৩ সেকেন্ড। ওই সময় নূর হোসেনের অবস্থান ছিলো ধানম-ি ৪ নম্বর সড়কের আশপাশে।
ফোনালাপটি পাঠকদের জন্য তুলে ধরা হলো :
নূর হোসেন ফোন করলে শামীম ওসমান রিসিভ করে বলেন, হ্যালো
 
নূর হোসেন : ভাই আসলামু আলাইকুম ভাই।
শামীম ওসমান : কে?
নূর হোসেন : ভাই ভাই আমার কোনো পথ নাই। আমি লেখাপড়া করি নাই। আমার অনেক ভুল আছে। আমি লেখাপড়া করি নাই। আমার অনেক ভুল আছে ভাই। আপনে আমার বাপ লাগেন। আপনারে আমি অনেক ভালবাসি ভাই।
শামীম ওসমান : খবরটা পৌঁছাই ছিলাম না, পাইছিলা?
নূর হোসেন: ভাই আপনারে অনেক ভালবাসি ভাই, আমার পোলাডা মইরা যাইবো ভাই, কান্দে আমারে ফোন কইরা ভাই।
শামীম ওসমান:  সময় দাও একটু।
নূর হোসেন: আপনে আমার বাপ লাগেন। জীবন আপনারে দিয়া দিমু। আপনারে অনেক ভালবাসি ভাই।
শামীম ওসমান: আরে তুমি এতো চিন্তা করো না। সময় দাও।
নূর হোসেন: ভাই লেখাপড়া করি নাই। আমার অনেক ভুল আছে। আমারে মাফ করেন ভাই।
শামীম ওসমান: তুমি এতো চিন্তা করো না। তুমি পারলে একটু গৌর দার লগে দেখা করে আসো না।
নূর হোসেন: ভাই আপনে আমারে একটু যাবার ব্যবস্থা করে দেন।
শামীম ওসমনা: এখন আর কোনো সমস্যা হবে না।
নূর হোসেন: হ্যা ?
শামীম ওসমান: কোনো জায়গার সিল নাই ?
নূর হোসেন: না না আছে আছে ইয়ে আছে, সিল আছে, কিন্তু যামু ক্যামনে সব জায়গায় বলে এলার্ট?
শামীম ওসমান: না কিচ্ছু নাই।
নূর হোসেন: হ্যা?
শামীম ওসমান: মনে হয় না।
নূর হোসেন: ভাই তাহলে একটু খবর নেন না। আমি কালকে ফোন দেই।
শামীম ওসমান: আগাইতে থাকো।
নূর হোসেন: ভাই আমার আমার লেখাপড়া করি নাই, ভাই আমার অনেক ভুল আছে।
শামীম ওসমান: তুমি শুধু ওই জায়গাটাতে যাও কিচ্ছু হবে না, চিন্তা করো না, তুমি অপরাধ করো নাই।
নূর হোসেন: ভাই আমার জীবনে আমি ক্ষতি করি নাই কারো ভাই আমার মনের অনেক বড় জোর ভাই
শামীম ওসমান: আমি জানি, আমি জানি, ঘটনাটা অন্যে ঘটাইয়া.. এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছে।
নূর হোসেন: ভাই আমার অনেক ভুল আছে আপনি আমারে মাফ করেন ভাই
শামীম ওসমান: ঠিক আছে তুমি ই ই করো, আমি আমার একটা ফোন নম্বর দিমু। তুমি যোগাযোগ করুম ঠিক আছে, এই নম্বর কি নতুন?
নূর হোসেন: জ্বী ভাই।
শামীম ওসমান: আচ্ছা রাখো, রাখো।
নূর হোসেন: আস্সালামুআলাইকুম ভাই।

https://www.youtube.com/watch?v=rnPum1NmnYQ

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর