বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে মোটা তরুণী

আন্তর্জাতিক ডেস্ক : তার ওজনের কথা শুনে নিশ্চিত আপনার চোখ কপালে উঠবে। একেবারে ঝাড়া ৫০০ কেজি! একেবারে আধা টন! ধারণা করা হচ্ছে, মিশরের ইমান আহমাদ আবদুলাতি নামের এই তরুণী বর্তমানে বিশ্বের সবচেয়ে স্থূলকায় নারী।

 

fat1477234348
৩৬ বছরের ইমান গত ২৫ বছর ধরে বাড়ির বাইরে পা রাখেননি। আলেকজান্দ্রিয়ার বাসিন্দা এই তরুণীকে খাওয়া ও পরিচ্ছন্নতাসহ দৈনন্দিন কাজের জন্য নির্ভর করতে হয় মা ও বোনের ওপর। কারণ এই বিশাল বপু নিয়ে তার পক্ষে বিছানা থেকে নামাই সম্ভব হয় না।

সৌদি মালিকানাধীন সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, জন্মের সময় ইমানের ওজন ছিল ৫ কেজি। গোদ রোগে আক্রান্ত হওয়ায় তার হাত ও পা ফুলে গিয়েছিল। ওই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, ইমানের দেহগ্রন্থিগুলোর ভাঙ্গন দেখা দিয়েছে। এর ফলে যতটুকু পানি ধারণ করা প্রয়োজন তারচেয়ে অনেক বেশি পানি ধারণ করতে পারে তার দেহ। ১১ বছর বয়সে মাত্রাতিরিক্ত ওজন বেড়ে যাওয়ায় পায়ে ভর দিয়ে চলতে পারতো না ইমান। ওই সময় তাকে হাটুর ওপর ভর দিয়ে চলতে হতো। ওই সময় প্রাথমিক বিদ্যালয়ে যাওয়াও বন্ধ করে দিতে হয় তাকে।
দুর্ভাগ্যজনকভাবে মস্তিস্কে রক্তক্ষরণের কারণে ওই সময় অবস্থার আরো অবনতি হয় ইমানের। ওই সময় থেকেই তাকে ঘরের ভেতরে আবদ্ধ হয়ে পড়তে হয়। সারাক্ষণ বিছনায় শুয়ে থাকতে থাকতে ওজনও বাড়তে থাকে ইমানের।

বর্তমানে তার ওজন ৫০০ কেজিতে দাঁড়িয়েছে। ইমানের পরিবারের সদস্যরা তার চিকিৎসা সহযোগিতার জন্য মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসির কাছে আকুল আবেদন জানিয়েছে। তাদের আশঙ্কা, জরুরিভিত্তিতে উন্নত চিকিৎসা না পেলে মেয়েটি মারা যাবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ