রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পা-বিহীন ড্যান্সার বিনোদের কোটিপতি হবার গল্প (ভিডিও) !

no paজন্মের সময় দুই পায়ের একটি না থাকায় গরিব মা-বাবা আরো খারাপ কিছু হওয়ার আশঙ্কায় চিন্তিত হয়েছিলেন। কিন্তু দেখা গেল, পা না থাকায় বরং ভালো হয়েছে। পা ছাড়াই নেচে ২৩ বছরেই বিনোদ ঠাকুর এখন কোটিপতি। নিজের বাড়ি আছে, স্ত্রী আছে- সব মিলিয়ে সুখের সংসার।
বিনোদ স্টেজে ওঠেন দড়ি ধরে। তারপর হাত দুটিকেই পা বানিয়ে নাচতে থাকেন। মুগ্ধ হয়ে যায় সবাই। তারকা পর্যন্ত তার সাথে নাচতে পারলে গর্বিত হয়। সারা বিশ্ব থেকে নাচার আমন্ত্রণ পাচ্ছেন। বিভিন্ন টিভি শোতেও তাকে দেখা যায় নিয়মিত।
অথচ মাত্র কয়েক বছরও তিনি ছিলেন প্রায় ফকির। বর্তমানে তার স্থায়ী ঠিকানা ভারতের রাজধানী দিল্লি।
তার বাবা রাজ ঠাকুর ছিলেন ট্রাক ড্রাইভার। মা উর্মিলা গৃহিনী। তার বড় আরেক বোন ছিল। সবাই মিলে থাকতেন এক কামরায়।
এক সময়ে তিনি কৃত্রিম পা ব্যবহার করতে চেয়েছিলেন। কিন্তু সেটা কষ্টকর হওয়ায় বাদ দিয়েছেন।
তবে শৈশব থেকেই তিনি লড়াকু। পা না থাকলেও সিঁড়ি ভেঙে তার আগে তার বন্ধুদের কেউ শ্রেণীকক্ষে পৌঁছাতে পারত না।
সাধারণ মানের ছাত্র বিনোদ কলেজে পড়াশোনা শেষ করে মোবাইল ফোন মেরামতের পেশা গ্রহণ করতে চেয়েছিলেন। কিন্তু এক বন্ধুর পরামর্শে তিনি নাচের দিকে ঝোঁকেন। সেটাই তার জীবনকে ঘুরিয়ে দেয়। প্রচ- পরিশ্রমে তিনি হয়ে ওঠেন দক্ষ নতর্ক।
২০১২ সালে নিজেই খোলেন একটি ড্যান্স স্কুল। এই স্কুলেই ভর্তি হতে আসে রিকসাওয়ালার মেয়ে রক্ষা রাঠোর। প্রথম দর্শনেই প্রেম। তা থেকে বিয়ে। তাদের বিয়েতে বলিউড তারকা শিল্পা শেঠি পর্যন্ত হাজির ছিলেন।

http://www.youtube.com/watch?v=rQuoE5N_E6o

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী