,

সরাইলে হাত-পা বেঁধে সর্বস্ব লুট

Crimeডেস্ক রির্পোট : সরাইলে দুই মোটরসাইকেল আরোহীর হাত-পা বেঁধে সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতরা। মঙ্গলবার রাত ৯টায় সরাইল-নাসিরনগর সড়কের ধর্মতীর্থ নামক স্থানে এ ঘটনা ঘটেছে। ডাকাতের কবলে পড়া যাত্রীরা জানান, কালিকচ্ছের জহির (৩০) ও কুট্টাপাড়া গ্রামের তানবির (৩৫) কালিকচ্ছ বাজার থেকে কু-া মৎস্য প্রকল্পে যাওয়ার জন্য রওনা দেন। ধর্মতীর্থ যাওয়ার পর ১৫-২০ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে। পরে তাদের মারধর করে হাত-পা বেঁধে সড়ক থেকে দেড়-দুই কিলোমিটার দূরে খালি মাঠে ফেলে আসে। ডাকাতরা দুই যুবকের মোটরসাইকেলটি (বি-বাড়িয়া-ল-১১-০৫৬৫) ছিনিয়ে নিয়ে যায়। রাত ১১টায় নিজেদের চেষ্টায় হাত-পায়ের বাঁধ খুলে তারা প্রথমে কু-া এলাকায় নাসিরনগর থানা পুলিশকে ও পরে সরাইল থানা পুলিশকে বিষয়টি জানান।
 সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ বলেন, এ বিষয়ে তারা এখনও কোন লিখিত অভিযোগ দেননি। সড়কে এএসআই ইসমাঈলের নেতৃত্বে পুলিশ ডিউটিতে ছিল। তার পরও আমরা তদন্ত করছি।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর