,

প্রথম আলো কার্যালয় ঘেরাও

prothom aloডেস্ক রিপোর্ট : বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তানের যুদ্ধ’ উল্লেখ করে তথ্য প্রকাশ করার অভিযোগ তুলে দৈনিক প্রথম আলো কার্যালয় ঘেরাও করে ‘সিপি গ্যাং’ নামে একটি অনলাইনভিত্তিক সংগঠন। যদিও পুলিশের বাধার কারণে তারা বেশিক্ষণ সেখানে অবস্থান করতে পারেনি। বিকাল সাড়ে চারটার দিকে কারওয়ান বাজারের পেট্রোসেন্টার থেকে একটি মিছিল নিয়ে তারা প্রথম আলো কার্যালয়ের দিকে রওনা হয়। এর আগে থেকেই প্রথম আলোর কার্যালয় ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ। পুলিশ বাধা দিলে বিক্ষুব্ধরা প্রথম আলো কার্যালয়ের দক্ষিণ পাশের সড়কে অবস্থান নিয়ে সেøাগান দেন। কিছুক্ষণ অবস্থানের পর পাঁচটার দিকে পেট্রোসেন্টারে ফিরে গিয়ে কর্মসূচি শেষ করা হয়। সংগঠনের আহ্বায়ক রাসেল রহমান বলেন, প্রথম আলোর লাইসেন্স বাতিল ও প্রকাশনা বন্ধ করতে হবে এবং প্রতিবেদনটি প্রকাশের সঙ্গে যারা যুক্ত ছিলেন, সবাইকে আইনের আওতায় আনতে হবে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে প্রথম আলো বিরোধী বিক্ষোভ হয়। একই দিন প্রধানমন্ত্রী পূত্র সজীব ওয়াজেদ জয় প্রথম আলো বর্জনের আহবান জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। 

mzamin.com

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর