শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোশাররফ ও মওদুদের মামলা নিম্ন আদালতে চলবে

ডেস্ক রির্পোট :বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদের  বিরুদ্ধে করা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন-সংক্রান্ত মামলার বিচার নিম্ন আদালতে চলবে।আজ বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই দুজনের আপিল আবেদন খারিজ করে এই রায় দেন। এতে নিম্ন আদালতে তাঁদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

২০০৭ সালের ৩ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) মোশাররফ ও মওদুদের সম্পদের হিসাব বিবরণী চেয়ে নোটিশ দেয়। পরে তাঁদের দেওয়া সম্পদের বিবরণীর বাইরেও দুদক জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য পায়। পরে এ নিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করে দুদক।

খন্দকার মোশাররফ ও মওদুদ আহমদ দুদকের এই মামলা বাতিলের আবেদন করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করেন। 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা