বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাকিস্তানের নদীর পানি বন্ধ করবে না ভারত’

27882-2785আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিলের চিন্তাভাবনা থেকে ভারত সরে এসেছে। আর এই সরে আসার পেছনের একটা কারণ ছিল ‘বাংলাদেশের স্বার্থ’। নয়াদিল্লি মনে করে, পানি নিয়ে বাংলাদেশের সঙ্গেও ভারতের চুক্তি আছে। এ অবস্থায় সিন্ধু চুক্তি বাতিল হলে ঢাকা-নয়াদিল্লির চুক্তি নিয়ে বাংলাদেশের মধ্যেও শঙ্কা তৈরি হতে পারে।

এ অবস্থায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে জঙ্গী হামলার পর ওই চুক্তি বাতিলের কথা ওঠে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ দু’দিন আগেই ঘোষণা দেন, ‘এ ধরনের চুক্তি কার্যকর থাকতে হলে দুই পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা থাকতে হবে। চুক্তির প্রস্তাবনাতেও সে কথা বলা আছে।’

চুক্তি বাতিলের এ রকম একটা আশংকা নিয়েই সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বৈঠকে বসেন ভারতের কর্মকর্তারা। সেখানে পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর বলেন, ‘যদিও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেওয়া যেকোনও পদক্ষেপকে বাংলাদেশ সমর্থন দেবে বলে আগাম ঘোষণা দিয়েছে, তারপরও সিন্ধু চুক্তি থেকে সরে এলে সেটা বাংলাদেশের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে উঠবে।’ পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গেও ভারতের চুক্তি আছে। সে ক্ষেত্রে বাংলাদেশে এমন প্রশ্ন উঠতেই পারে, কোনও কারণে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট হলে নয়াদিল্লি কি গঙ্গা চুক্তি থেকে মাঝপথে সরে আসতে পারে?

তবে সিন্ধু চুক্তি থেকে সরে না এলেও সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর পানি কিভাবে ভারত আরও বেশি ব্যবহার করতে পারে, তা খতিয়ে দেখা হবে।

১৯৬০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের মধ্যে ইন্দুস পানিচুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মধ্যস্থতা করে বিশ্ব ব্যাংক। চুক্তি অনুযায়ী, উপমহাদেশের পশ্চিমমুখী ছয়টি নদীর মধ্যে সুতলেজ, বিয়াস ও রাভি নদীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের হাতে। অন্যদিকে প্রায় কোনো বিধিনিষেধ ছাড়াই অপর তিন নদী ঝিলুম, চেনাব ও ইন্দুসের পানি পাবে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ