,

পাকিস্তানকে সমরাস্ত্র দেবে ইন্দোনেশিয়া

anoaআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কাছে সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির স্থানীয় গণমাধ্যমে সম্প্রতি এ খবর প্রকাশিত হয়েছে।

ইন্দোনেশিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতারা জানায়, রাজনীতি, প্রতিরক্ষা ও আইনবিষয়ক মন্ত্রী ভারিন্তো মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনীর জেনারেল রশিদ মাহমুদের সাথে আলোচনায় বসেন। সেখানেই তিনি এমন প্রস্তাব দেন।

ইন্দোনেশিয়ার রাজনীতি, প্রতিরক্ষা ও আইনবিষয়ক মন্ত্রী ভারিন্তো বলেন, আমরা তাদের কাছে প্রতিরক্ষার সরঞ্জাম বিক্রির প্রস্তাব করেছি। পাকিস্তানের সাথে আমাদের প্রতিরক্ষাবাহিনীর সম্পর্ক অনেক গভীর। জেনারেল রশিদ মাহমুদ সে সম্পর্ক ধরে রাখার এবং তা আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন।

ইন্দোনেশিয়া সফরের সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান গাতোত নুরমান্তোর সাথেও দেখা করেন মাহমুদ। এসময় তারা প্রতিরক্ষায় দু’ দেশের সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন ভৌগলিক-রাজনৈতিক বিষয় এবং দ্বি-পাক্ষিক স্বার্থ নিয়ে আলোচনা করেন।

সূত্র : দ্য ডিপ্লোমেট

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে