বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করতে প্রস্তুত সুষমা স্বরাজ

swaraj-550x408আন্তর্জাতিক অঙ্গণে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে রোডম্যাপ নিয়ে প্রস্তুত ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঁধে দেয়া সুরেই পাকিস্তান বিরোধিতার পথে হাঁটতে চলেছেন স্বরাজ।
ভারতের মাটিতে জঙ্গি হামলায় পাকিস্তানের ইন্ধনের তথ্যপ্রমাণ আন্তর্জাতিক অঙ্গণে তুলে ধরতে প্রস্তুত ভারত। পাকিস্তানেরও এখন একটাই এজেন্ডা, কাশ্মীর ইস্যুকে সামনে রেখে ভারতকে বেকায়দায় ফেলা। তা হয়নি। বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পাকিস্তানই এখন ব্যাকফুটে।
জাতিসংঘে যতই কাশ্মীর নিয়ে নওয়াজ শরীফ খেলুক না কেন, সন্ত্রাসীদের ইন্ধনদাতা হিসেবে পাকিস্তানের ভূমিকা আড়াল করার কৌশল টিকছে না। আর সেটাকেই হাতিয়ার করে কোঝিকোড়ের জনসভায় পাকিস্তানের বিরোধিতা করেছেন মোদি।
মোদির পর এবার প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজও। রোববারই নিউইয়র্কে পৌঁছান তিনি। সোমবার জাতিসংঘের সাধারন অধিবেশনে ভারতের পক্ষে ভাষন দেবেন তিনি। ভারতে উরি সেনা সদরে সাম্প্রতিক জঙ্গি হামলায় পাকিস্তানের ইন্ধনের তথ্যপ্রমাণ সুষমা আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরবেন বলেই মনে করছে কূটনৈতিক মহল। কাশ্মীর ইস্যু নিয়ে জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের ভাষণের জবাব দেবেন সুষমা।
আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে করার কৌশল নিয়েছে ভারত। সেই লক্ষ্যে অনেকটা এগিয়ে যাওয়ার পথ হচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশন। সোমবার সেই মঞ্চ থেকে সুষমা স্বরাজ কী বলেন, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ