,

আলেপ্পোতে বর্বরতা চালিয়েছে রাশিয়া : যুক্তরাষ্ট্র

photo-1474859662বিবিসি: সিরিয়ার আলেপ্পো শহরে বোমা হামলা করে রাশিয়া বর্বরতা চালিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার এ অভিযোগ করেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে সামান্থা বলেন, সিরিয়ার অভিযান নিয়ে রাশিয়া ডাহা মিথ্যা কথা বলেছে। তিনি বলেন, ‘রাশিয়া ও সিরিয়ার সরকার মধ্যপ্রাচ্যের এই শহরে এখন কেবল ধ্বংসাবশেষ রেখেছে।’

এদিকে রাশিয়া জানিয়েছে, বেসামরিক নাগরিকদের সবচেয়ে কম ক্ষতি করে সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পো থেকে সন্ত্রাসীদের সরানোর চেষ্টা করছে।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিটালি চারকিন বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেননি। তবে তিনি বলেন, সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনা এখন একটি অসম্ভব কাজ। অস্ত্রবিরতির মধ্যে বিরোধী সশস্ত্র দল নাশকতা চালিয়েছে।

সিরিয়ায় পাঁচ বছর ধরে চলে আসা যুদ্ধে আলেপ্পো শহর এখন প্রধান কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।

গত রোববার সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ধ্বংসাবশেষ থেকে মানবিক ত্রাণকর্মীরা যাদের উদ্ধার করেছে, এর অর্ধেকই শিশু।

সামান্থা পাওয়ার রাশিয়ার সঙ্গে বৈঠকে বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশাল আল-আসাদকে সমর্থনকারী মস্কো এই দুর্ভোগ বন্ধ করতে পারে, এই ক্ষমতা তাদের আছে। তিনি বলেন, ‘যুদ্ধের পরিবর্তে রাশিয়া ও আসাদ যুদ্ধ করছে। সিরিয়ার মানুষের ত্রাণ সহায়তার কাজে নিয়োজিত লোকজনের জীবন বাঁচানোর পরিবর্তে রাশিয়া ও আসাদ হাসপাতালে ও দমকলকর্মীদের ওপর বোমা হামলা চালাচ্ছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে