,

ইরাকে আইএসের কারারক্ষী নিহত

 
আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের মসুল শহরে কথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কারারক্ষী ‘আবু ওমর’ নিহত হয়েছে। শনিবার ভোররাতে ইরাকি বাহিনীর বিমান হামলায় তিনি নিহত হন। আবু ওমর আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এক সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ফার্স এ খবর জানায়।

isis_51969

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সামারা শহরের বাসিন্দা আবু ওমর ইরাকি সেনা হামলার সময় মসুল শহরে পালিয়ে যায়। পরবর্তীতে বিমান হামলায় আইএস জঙ্গিদের সঙ্গে তিনিও নিহত হয়।

এর আগে, গত সপ্তাহে আইএসের চার কমাণ্ডার আনবার প্রদেশের পশ্চিম অংশে ইরাকি নিরাপত্তা বাহিনীর হামলায় মারা যায়। নিহত কমাণ্ডাররা পশ্চিম আনবার প্রদেশে আইএসের উত্থানের শুরু থেকেই ছিল বলে ধারণা হচ্ছে।

এ বিষয়ে ইরাকি স্বেচ্ছাসেবী বাহিনী বা হাশ্দ আশ-শাবি’র কমাণ্ডার কাতরি আল-ওবায়দি জানান, ‘আনবার প্রদেশের আল-বাগদাদি এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর সামরিক ঘাঁটিতে ইরাকি বাহিনীর বিমান হামলায় দুই সৌদি নাগরিকসহ চার শীর্ষ আইএস কমাণ্ডার নিহত হয়েছে।’

মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিনাওয়ার রাজধানী। ২০১৪ সালের জুনে আইএস শহরটি দখল করে ইরাকে তাদের রাজধানী ঘোষণা করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে