বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রাতেই কি হামলা পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে?

1_1444222579পাকিস্তানের মাটিতে জঙ্গিঘাঁটি ধ্বংসে উদ্যোগী ভারত। ইতিমধ্যে জঙ্গিঘাঁটিগুলি সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে, আজ রাতেই পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটিতে আক্রমণের নামতে পারে ভারত বলে জল্পনা উস্কে দিলেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ পি কে সায়গল।

শনিবার কোজিকোডে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখার আগে সামরিক বাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভল। উরি হামলার পর এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরপরই কোজিকোডের সভায় রীতিমতো রংণদেহী মূর্তি ধারণ করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদ রফতানিকারী রাষ্ট্র বলে দাবি করেন। সেই সঙ্গে তাদের বিশ্বের দরবারে একঘরে করে দেওয়ারও হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদি।

এদিকে, সিন্ধ, পাখতুনখাঁ, গিলগিট সহ একাধিক স্থান মিলিয়ে পাকিস্তানের মাটিতে ইতিমধ্যেই ১৬২টি জঙ্গিঘাঁটি চিহ্নিত করেছে ভারত। এই পরিস্থিতিতে কি তাহলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত অনুযায়ী আজ রাতেই হামলা চালাতে পারে ভারত? সেদিকেই এখন চোখ বিশ্বের।

প্রসঙ্গত, গত রবিবার কাশ্মীরের উরিতে সেনাবাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলায় প্রায় হারিয়েছেন ১৮ জন সেনা সদস্য। আর এরপর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরও অবনতি হতে শুরু করেছে।

 

 

bd-pratidin.com

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত