বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইইউকে লিবিয়ায় শরণার্থী শহর গড়ে তুলতে হবে’

111আন্তর্জাতিক ডেস্ক : শরণার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, আফ্রিকা থেকে আসা শরণার্থীরা ইউরোপে পৌঁছার আগেই তাদের আশ্রয় প্রক্রিয়ার জন্য লিবিয়া উপকূলে শরণার্থী শহর তৈরি করতে উদ্যোগী হতে পারে ইউরোপীয় ইউনিয়ন। আর তা পরিচালনা করতে হবে লিবিয়ার নতুন সরকারকে। এভাবেই নিজের মতামত তুলে ধরেন মি. ওরবান।

শরণার্থী সংকট থামানোর উপায় বের করতে অস্ট্রিয়ার ভিয়েনায় সেন্ট্রাল ইউরোপ এবং বলকান অঞ্চলের দেশগুলোর নেতাদের এক বৈঠকে এমন বক্তব্য এসেছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলছেন, যেসব শরণার্থী ইউরোপে থাকতে অনুমতি পাবে না তাদেরকে নিরাপদে নিজের দেশে ফিরিয়ে দিতে তৃতীয় কোনো দেশের সহায়তা প্রয়োজন। এ জন্য তিনি আফ্রিকার দেশগুলোসহ এবং পাকিস্তান ও আফগানিস্তানের সাথে চুক্তি করা হবে অচিরেই।

আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানের যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষেরা নিরাপদ ও উন্নত জীবনের খোঁজে ধেয়ে আসছে ইউরোপে। পরিসংখ্যান বলছে, এ বছরই তিন লাখেরও বেশির ভাগ মানুষ ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে প্রবেশ করেছে। বৈঠকে ইউরোপে আসার যত সীমান্তপথ রয়েছে সেগুলোর ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিপৎসংকুল পথে ইউরোপে আসতে গিয়ে প্রাণ হারিয়েছে অন্তত সাড়ে তিন হাজার মানুষ। বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ