,

কবুতরের শরীরে উর্দু লেখা, আটক করলো ভারতীয় পুলিশ!

spyআন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের উরিতে একটি ব্রিগেড সেনা দফতরে হামলায় ১৭ জওয়ান নিহতের পর থেকে পাকিস্তান-ভারত নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ হামলার ঘটনার উপযুক্ত জবাব পাকিস্তান কে এখনো পর্যন্ত দিতে পারছেনা ভারত। তাই ক্ষোভের কোন অন্ত নেই ভারতের। দুই দেশের উত্তেজনা এমন পর্যায়ে গেছে যে, বৃহস্পতিবার পাকিস্তানের পক্ষে ‘গুপ্তচরবৃত্তি’ করছে এমন অভিযোগে একটি সাদা কবুতরকে আটক করেছে ভারতের পুলিশ।

শুক্রবার দেশটির পাঞ্জাবের হরিশপুর জেলা পুলিশ জানিয়েছে, তাদের ধারণা, সাদা রঙের কবুতরটি পাকিস্তান থেকে এসেছে। তার শরীরে উর্দুতে কিছু শব্দ লেখা রয়েছে। এরপরই গুপ্তচরবৃত্তির অভিযোগে কবুতরটিকে তারা আটক করেছে।

পুলিশ আরও জানায়, হরিশপুর জেলার পাঠানকোটের সেনা নিয়ন্ত্রিত মটলা গ্রামের নরেশ কুমার বৃহস্পতিবার তার বাড়িতে রোগা ধরনের কবুতরটি দেখতে পান। এরপর সেটিকে ধরে তার শরীরে কিছু উর্দু লেখা দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে নরেশ কুমার কবুতরটিকে থানায় নিয়ে যান। পুলিশও সেটিকে আটক করে লকাপে ভরে। পরে পুলিশ কবুতরটির এক্স-রে করে। তবে সেখানে সন্দেহজনক কিছু ধরা পড়েনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে