বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আধিপত্য হারাচ্ছে আইএস, কমেছে আয়ও

isilআন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ায় ক্রমেই আধিপত্য হারাচ্ছে ইসলামিক স্টেট (আইএস)। দুটি দেশেই জঙ্গি সংগঠনটি গুরুত্বপূর্ণ বহু এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এর বিপরীতে সিরিয়ার পালমিরা শহরের আশপাশে কিছু জায়গা তারা দখল করেছে। থবর বিবিসির।

আইএইচএস কনফ্লিক্ট মনিটর নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ সালে আইএসের দখলে যে পরিমাণ জায়গা ছিল, ২০১৬ সালের জুলাই নাগাদ তার এক-চতুর্থাংশই তারা হারিয়ে ফেলেছে।

রিপোর্টটি বলছে, এ বছরের প্রথম ৬ মাসে ইসলামিক স্টেটের দখলে থাকা এলাকার পরিমাণ ১২ শতাংশ কমেছে। তাদের দখলে থাকা এলাকার পরিমাণ এখন প্রায় ৬৮ হাজার ৩শ বর্গ কিলোমিটার, যা ২০১৫ সালে ছিল ৭৮ হাজার বর্গ কিলোমিটার।

রিপোর্টটি আরও বলছে, গত ১৮ মাসে আইএসের এলাকা হারানোর গতি দ্রুততর হয়েছে। এতে স্পষ্ট হচ্ছে যে তাদের প্রশাসনিক প্রকল্পগুলো ভেঙে পড়ছে, তাদের আয়ও কমে গেছে।

২০১৫ সালে তাদের মাসিক আয়ের পরিমাণ ছিল ৮ কোটি ডলার, যা চলতি বছরের মার্চ মাসে দাঁড়িয়েছে ৫ কোটি ৬০ লাখ ডলার। সম্ভবত মার্চের পরের কয়েক মাসে এই আয়ের পরিমাণ আরও ৩৫ শতাংশ কমে গেছে বলে মনে করছেন আইএইচএসের সিনিয়র বিশ্লেষক লুডোভিকো কারলিনো।

আইএইচ এসের আরেকজন বিশ্লেষক কলাম্বো স্ট্র্যাক বলছেন, “আগামী এক বছর সময়কালের মধ্যে আরও শহর আইএসের হাতছাড়া হয়ে যাবে এবং তার ফলে একটি কনভেনশনাল বাহিনী হিসেবে আইএস টুকরো টুকরো হয়ে যেতে পারে এবং শেষ পর্যন্ত তারা পরাজিত হবে।”

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ