বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবেরিয়ার জঙ্গলে উদ্ধার ৩ বছরের শিশু

 

আন্তর্জাতিক ডেস্ক :সাইবেরিয়ার ঘন তৈগার জঙ্গলে নিখোঁজ হওয়ার ৭২ ঘণ্টা পর সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে তিন বছরের বিস্ময় বালক সেরিন দপচুতকে। নেকড়ে আর ভালুকে ভরা জঙ্গলে কনকনে ঠাণ্ডার মধ্যে কিভাবে বেঁচেছিল এই শিশু, সেটা ভেবেই অবাক হচ্ছেন অনেকে। যেখানে রাতে রীতিমতো বরফ পড়ে।

russ_51843

স্থানীয় একটি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, তুভা প্রজাতন্ত্রের খুট নামে একটি ছোট গ্রামের ছেলে সেরিন। গত রবিবার বাড়ির কাছেই কুকুর ছানার সঙ্গে খেলছিল সে। হঠাৎ কুকুর ছানার পিছু ছুটতে ছুটতে ঘন জঙ্গলের দিকে চলে যায় সেরিন। তার সন্ধানে জঙ্গলের ভেতর খোঁজার সঙ্গে সঙ্গে আকাশপথেও চলে অভিযান। এরপর বুধবার তার সন্ধান মেলে।

তুভা প্রজাতন্ত্রের প্রধান শোলবান কারাওল বলেন, গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে তার খোঁজ মেলে। কাকার গলার ডাক শুনেই সাড়া দিয়েছিল সেরিন। ছুটে গিয়ে কাকার গলা জড়িয়ে সেরিনের প্রথম প্রশ্ন ছিল, ‘আমার খেলনা গাড়িটা ঠিক আছে তো?’

শোলবান জানান, ঘন জঙ্গলে একদম একা। খাবার বলতে তার কাছে ছিল চকলেটের একটি ছোট বার। গায়ে ছিল না শীতের পোশাকটুকুও। লার্ক গাছের নিচে ডালপালার মধ্যে বিছানা করে ঘুমিয়েছিল সেরিন। জঙ্গলে পশুর ভয়ও ছিল।

জরুরি প্রতিরক্ষা কর্মকর্তা আয়াস স্যারিগলার বলেন, শীতকাল আসছে, এসময় ভালুক খাবার মজুত করে। তাই বরাবরের চেয়ে এসময় বেশি হিংস্র হয়ে উঠে এগুলো। কোনো কিছু নড়তে দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর নেকড়েও আছে। তবে আশ্চর্যের বিষয়, সেরিনের গায়ে একটা আঁচড়ও পড়েনি।

সেরিনের গ্রামে এখন উৎসবের মেজাজ। তার ফিরে আসার আনন্দে গোটা গ্রাম মাতোয়ারা। গ্রামবাসীরা তার নাম দিয়েছেন মোগলি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ