‘যুক্তরাষ্ট্র-রাশিয়ার সিরিয়া প্ল্যান টেকাতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ব‌লে‌ছেন, সি‌রিয়া সংঘা‌তের অবসা‌নে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প‌রিকল্পনা অবশ্যই রক্ষা কর‌তে হ‌বে। এর কো‌নো বিকল্প ‌নেই। শুক্রবার জাতিসংঘে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন ।আলেপ্পোর উত্তরাঞ্চলীয় শহরে অ‌বিরাম বিমান হামলার দিন ল্যাভরভ এ মন্তব্য করলেন। সিরিয়ার সামরিক বা‌হিনী বিদ্রোহী নিয়‌ন্ত্রিত এলাকাগু‌লো পুনরায় নিয়ন্ত্রণে নিতে দৃঢ়সংকল্পবদ্ধ। এর আগে সোমবার যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যস্থতায় সাত দিনের অস্ত্রবিরতি ভেঙে যায়।

ss_51858

 

ল্যাভরভ যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে ল্যাভরভ ব‌লেন, যুদ্ধবিরতির একটি প্রধান শর্ত ছিল মার্কিন মদদপুষ্ট জঙ্গিদের কাছ থেকে মধ্যপন্থী বিদ্রোহী গ্রুপ নিজেদের আলাদা করে রাখ‌বে। কিন্তু দুর্ভগ্যক্র‌মে তারা সে‌টি কর‌তে ব্যর্থ হ‌য়ে‌ছে।

তবে ল্যাভরভ বলেন, তার ‘ভালো বন্ধু’ জন কেরি যুক্তরাষ্ট্রের এখনও এই অঙ্গীকার রক্ষার ইঙ্গিত দিয়েছেন।

জঙ্গি সংগঠন নুসরা ফ্রন্টের অবস্থান সুনির্দিষ্ট করা গেলে সেখানে বৈরিতা হ্রাস ও মানবিক সহায়তা সরবরাহ সম্ভব বলে ল্যাভরভ মনে করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-রাশিয়ার চুক্তি ব্যাহত হওয়া রোধে এটি এখন খুবই প্রয়োজন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ‘ল্যাভরভের সঙ্গে বৈঠক হয়েছে এবং সিরিয়া বিষয়ে মতভেদ নিরসনে সামান্য অগ্রগতি হয়েছে। আমরা গঠনমূলক উপায়ে পারস্পরিক ধারণা ও মতামত বিশ্লেষণ করছি।’ সূত্র: বিবিসি ও রয়টার্স

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক