,

পাকিস্তানের সঙ্গে ক্রিকেট না খেলার ঘোষণা ভারতের

cricket_girls_25827_1474705147আন্তর্জাতিক ডেস্ক : ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট না খেলার ঘোষণা দিয়েছে ভারত। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর এ ঘোষণা দেন।

গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে ১৮ ভারতীয় সেনা নিহতের ঘ্টনায় দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে তুমুল উত্তেজনার মধ্যে এ ঘোষণা এলো।

শুক্রবার অনুরাগ ঠাকুর দক্ষিণ কেরালার কজহিকোড জেলায় ক্ষমতাসীন বিজেপির জাতীয় কাউন্সিলে যোগ দিয়ে এ ঘোষণা দিলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাকিস্তান তাদের সীমানায় সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিয়েছে।’

অনুরাগ ঠাকুর বলেন, ‘আজ ক্রিকেট নিয়ে কোনো নয়। পাকিস্তান সন্ত্রাসের মদদদাতা, সেটিই আমাদের কাছে মুখ্য। তাদের সঙ্গে এ ধরনের কিছু (ক্রিকেট খেলা) আমরা কল্পনাও করছি না।’

বিসিসিআই সভাপতি এও বলেন, ‘বিশ্বের সব দেশের উচিত পাকিস্তানকে চাপ দিয়ে একা করে ফেলা।’বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর

এরপরই তিনি বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্কই রাখা হবে না।’

২০০৭-০৮ সালে সর্বশেষ পাকিস্তান ভারতে এসে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে। সেবার তারা টেস্ট, ওয়ানডে ও টি ২০ ম্যাচ খেলে। এরপর থেকে দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রয়েছে।

তবে ২০১২-১৩ সালে পাকিস্তান দেশটিতে এসে একটি ওয়ানডে সিরিজ খেলে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে