,

ওয়াশিংটনে শপিং মলে গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন রাজ্যে একটি শপিং মলে বন্দুক হামলায় নিহত হয়েছে চারজন।সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, ক্যাসকেইড শপিং মলে হামলাকারী পালিয়ে গেছে। ক্যাসকেইড ও আশপাশের সব শপিং মল বন্ধ রাখা হয়েছে। হামলাকারীর সন্ধান করছে পুলিশ।

shoot1474689066-1

রয়টার্স অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াশিংটন স্টেট পেট্রোলের মুখপাত্র মার্ক ফ্রান্সিস টুইটারে বলেছেন, সিয়াটল শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার উত্তরে ওয়াশিংটন রাজ্যের বার্লিংটনে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলা হয়।

ফ্রান্সিস জানিয়েছেন, হামলাকারীকে খুঁজছে পুলিশ। মলের বাইরে থাকা উদ্ধারকর্মীদের একটি ছবি তিনি পোস্ট করেছেন।

এক টুইটে ফ্রান্সিস বলেছেন, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পর পুলিশের সহযোগিতায় জরুরি বিভাগের কর্মীরা শপিং মলের ভেতরে ঢুকেছেন। আহতদের উদ্ধার করছেন তারা।
এদিকে সিয়াটল টাইমস অনলাইনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একজন সন্দেহভাজন হামলাকারীকে সড়ক ধরে যেতে দেখা গেছে। সম্ভবত তিনি হিস্পানিক এবং ধূসর রঙের পোশাক পরেছিলেন।

হামলাকারী নারী বা পুরুষ হতে পারেন। তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে