বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় সেনাবাহিনী বিশ্বে চতুর্থ, কিন্তু পাকিস্তান কত?

deadly-blast-strikes-market-in-philippines-davao-city-1বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী হিসেবে স্থান করেছে ভারতীয় সেনাবাহিনী। বিশ্বে সেনাবাহিনীর অবস্থানে আমেরিকা, রাশিয়া এবং চীনের পরই ভারতের স্থান।তবে সৈন্য সংখ্যার হিসাবে আমেরিকা এবং রাশিয়াকে পেছনে ফেলেছে ভারত। পুরো বিশ্বে বিশাল সেনাবাহিনীর দিক দিয়ে চীনের পরই ভারতের স্থান।সৈন্যসংখ্যার বিচারে পাকিস্তান পঞ্চম স্থানে থাকলেও সেনাবাহিনীর অন্যান্য দক্ষতার বিচারে পিছিয়ে থাকায় শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় প্রথম দশেও ঠাঁই হয়নি পাকিস্তানের।
পৃথিবীর সবচেয়ে শক্তিধর ১০টি দেশের তালিকায় প্রথম স্থানে অবশ্যই আমেরিকা। দ্বিতীয় রাশিয়া, তৃতীয় চীন এবং চতুর্থ ভারত। প্রথম পাঁচে থাকা অপর দেশ হলো ব্রিটেন। এরপর যথাক্রমে রয়েছে ফ্রান্স ও জার্মানি। তবে অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে তুরস্ক, দক্ষিণ কোরিয়া ও জাপান।

প্রথম দশে থাকা দেশগুলির মধ্যে চীন, ভারত, আমেরিকা ও রাশিয়া সৈন্যসংখ্যার বিচারে অন্য ছ’টি দেশের চেয়ে অনেক এগিয়ে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন। সে দেশের সেনাবাহিনীতে যোদ্ধার সংখ্যা ২২ লক্ষ ৮৫ হাজার। এ ছাড়াও আধাসামরিক বাহিনীতে রয়েছেন প্রায় ২৩ লাখ কর্মী। সব মিলিয়ে মোট সেনা প্রায় ৪৬ লাখ। ভারতের সেনাবাহিনীতে এই মুহূর্তে কর্মীর সংখ্যা ১৩ লাখ ২৫ হাজার। আধাসামরিক বাহিনীতে রয়েছেন আরো প্রায় ২২ লাখ। সব মিলিয়ে তাদের সৈন্য সংখ্যা ৩৫ লাখের মতো।

সম্প্রতি কাশ্মীরের উরিতে জঙ্গি হামলায় ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধের আবহ বিরাজ করছে। যদিও কোনো দেশ এখন পর্যন্ত সীমান্ত বিষয়ে আক্রমণাত্মক কোনো সিদ্ধান্ত নেয়নি। কিন্তু দু’দেশের সংবাদমাধ্যমেই যুদ্ধের আশঙ্কার খবর ছড়িয়ে পড়েছে।

সেই হিসাবে দু’দেশের মধ্যে সহিংসতা শুরু হলে ভারতের সেনাবাহিনী হয়তো এগিয়েই থাকবে। তবে দু’দেশের এমন পরিস্থিতিতে শুধু দু’দেশের মধ্যেই না পুরো বিশ্বেই এক ধরনের উত্তেজনা বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ