বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরানকে নিজেদের বাড়িতে রাখতে চায় মার্কিন শিশু!

childloveআন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর মানুষ যতোই হিংসা আর যুদ্ধের রাজনীতি নিয়ে মত্ত থাকুক না কেন- শিশু হৃদয়ে তবুও রয়েছে বন্ধু আর ভ্রাতৃত্বের টান। তারই যেন প্রমাণ হিসেবে সিরিয়ার বিমান হামলায় জখম শিশু ওমরান দানিশকে নিজের বাড়িতে এনে রাখতে চায় এক মার্কিনি শিশু! যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় বিমান হামলায় ঘর এবং পরিবারকে হারিয়েছিল পাঁচ বছরের শিশু ওমরান। আগস্ট মাসে তার রক্তস্নাত ছবি প্রকাশ্যে আসার পরই ঝড় বয়ে যায় পুরো পৃথিবী জুড়ে।

সেই ওমরানের চোখের জল মুছে দিয়ে তাকে আপন করে নিতে চায় ছয় বছরের অ্যালেক্স। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি লেখে সে কথা জানিয়েছে শিশুটি। অ্যালেক্স তার চিঠিতে লেখেছে, ওমরান তার বাড়িতে এসে থাকলে, সে ও তার বোন ওমরানকে নিজেদের ভাইয়ের মতো করেই গ্রহণ করবে। শুধু তাই নয়- নিজেদের খেলনাও তারা ওমরানকে দেবে। ওমরান ও সে একসঙ্গে প্রজাপতি এবং ফড়িং ধরবে বাড়ির বাগানে। এমনই স্বপ্ন দেখছে নিউ ইয়র্কের এই শিশুটি। সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ