বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি সেনাদের গুলিতে ১০৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অর্থাৎ আট মাসে ইসরায়েলি সেনাদের গুলিতে ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল কুদস প্রেস মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

israil1474464796
২০১৫ সালের অক্টোবরে জেরুজালেমে মসজিুদল আকসাকে কেন্দ্র করে ইন্তিফাদা শুরুর পর থেকে এ পর্যন্ত এ নিয়ে ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি সেনাদের গুলিতে।আল কুদস জানিয়েছে, চলতি বছর সর্বশেষ ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে ১৬ বছরের যুবক ইসা তারায়রাহ। পশ্চিম তীরের আল-খলিল শহরের বানি নায়িম এলাকায় সেনাদের গুলিতে মঙ্গলবার ইসার মৃত্যু হয়। ইসাকে নিয়ে আল খলিল শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহতের সংখ্যা ৭৭ এ দাঁড়ালো। কেবল মাত্র চলতি সপ্তাহতেই সেনাদের গুলিতে চার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
নিহত ২৪৮ ফিলিস্তিনির মধ্যে ৫৯ জনের বয়স ১৬ বছরের নিচে। এছাড়া গত বছরের ১১ অক্টোবর গাজায় বিমান হামলায় তিন বছরের এক শিশু এবং ৩০ অক্টোবর বেথেলহামের কাছে নিহত চারমাসের এক শিশুও নিহতদের এই তালিকার মধ্যে রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ