,

পাকিস্তানের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে বিল

 

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যখন জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণ দেয়ার জন্য ওয়াশিংটন রয়েছেন, ঠিক তখনই দেশটিকে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ ঘোষণার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে বিল এনেছেন দু’ আইনপ্রণেতা।বুধবার দি পাকিস্তান স্টেট স্পন্সর অব টেররিজম ডেজিগনেশন অ্যাক্ট শীর্ষক বিলটি আনেন সন্ত্রাসবাদ বিষয়ক হাউস সাব-কমিটির চেয়ারম্যান টেড পো এবং কংগ্রেসম্যান ডানা রোহরাবাচেস।

markin_51525

কংগ্রেসম্যান টেড পো বলেন, পাকিস্তান হচ্ছে অবিশ্বস্ত মিত্র। এই দেশটি বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের শত্রুদের সাহায্য-সহযোগিতা দিয়ে আসছে। ওসামা বিন লাদেন থেকে শুরু করে হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে দেশটির মাখামাখিসহ অনেক ঘটনা প্রমাণ করে সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তান আসলে কার পক্ষে। আমেরিকার পক্ষে তো নয়ই।

তিনি বলেন, এখনই সময়, বিশ্বাসঘাতকতার দায়ে পাকিস্তানকে আর কোনো অনুদান না দেয়া এবং তারা আসলে যেরকম সেভাবেই চিত্রিত করা। তারা হচ্ছে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্র’।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ওবামার উচিত দেশটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে কি না, সে বিষয়ে আগামি ৯০ দিনের মধ্যে একটা রিপোর্ট দেয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে