,

পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণায় মার্কিন কংগ্রেসে বিল

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিল উত্থাপন করেছেন আইনপ্রণেতারা। জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ভাষণ দেওয়ার আগে এ উদ্যোগের কথা জানা গেল। আইনপ্রণেতারা কংগ্রেসকে অবহিত করেছেন, সন্ত্রাসী রাষ্ট্রের পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত করা উচিত পাকিস্তানকে।টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

pakistan1474425632

পাকিস্তানকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক ঘোষণা বিল এইচ আর ৬০৬৯ বিলটি যুক্তরাষ্ট্রের প্রশাসনের অনুমতি পেলে আগামী চার মাসের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করছে অথবা করছে না- এই মর্মে ৯০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি প্রতিবেদন দেবেন। তারপরের ৩০ দিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী বিশদ প্রতিবেদন দেবেন, যাতে উল্লেখ থাকবে পাকিস্তানকে কেন সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করা হবে অথবা কী কারণে তা হবে না।

টেক্সাস থেকে কংগ্রেসের আইনপ্রণেতা ও সন্ত্রাসবাদবিষয়ক হাউস সাবকমিটির চেয়ারম্যান টেড পো এবং ক্যালিফোর্নিয়া থেকে কংগ্রেসের আইনপ্রণেতা ডানা রোরাবাচার পাকিস্তানের বিরুদ্ধে এ বিল এনেছেন। এর মধ্যে রোরাবাচার বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার।

স্থানীয় সময় মঙ্গলবার বিলের বিষয়ে টেড পো এক বিবৃতিতে দাবি করেন, পাকিস্তান শুধু অবিশ্বস্ত বন্ধুই নয়, তারা বছরের পর যুক্তরাষ্ট্রের শত্রুদের তাদের মাটিতে আশ্রয় দিয়েছে। তারা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছে। হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে যোগসাজশ রক্ষা করে চলে। এগুলো যথেষ্টর চেয়ে বেশি প্রমাণ দেয় যে, সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে পাকিস্তান কোন পক্ষে অবস্থান করছে। আমেরিকা তা চায় না।

এখন ওবামা প্রশাসনের শেষ সময় চলছে। এ সময়ে বহু বিলের মধ্যে সামান্য কিছু বিল হয়তো কার্যকরী হবে। যে কারণে পাকিস্তানের বিরুদ্ধে আনা বিলটি খানিকটা প্রতীকী অর্থে থেকে যাচ্ছে। তবে এটি পাকিস্তানের বিরুদ্ধে একটি কড়া বার্তা আমেরিকা ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রাণ নেওয়ার কঠোর জবাব দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে