,

হিলারি এসেছেন বলেই!

photo-1474385957-1আন্তর্জাতিক ডেস্ক : হিলারি ক্লিনটন টিভি চ্যানেল এনবিসিতে প্রচারিত জনপ্রিয় টকশো ‘দ্য টু নাইট শো’তে এলেন।  অনুষ্ঠানের শুরুতেই হিলারিকে ধন্যবাদ জানিয়ে তাঁকে দেখিয়ে চিকিৎসকদের ব্যবহারের মাস্ক পরেন উপস্থাপক জিমি ফ্যালন। হিলারি হাসতে হাসতে হাই ফাইভ করে হাত মেলান ফ্যালনের সঙ্গে। ফ্যালন এবার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিলেন নিজের হাত!

গতকাল সোমবার রাতে অনুষ্ঠানের উপস্থাপক জিমি ফ্যালন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওই ডেমোক্রেট প্রার্থীকে স্বাগত জানান। কিন্তু ফ্যালনের মুখে ছিল মাস্ক। আর পরিষ্কার করছিলেন হাত!

চলতি মাসেই নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিলেন হিলারি ক্লিনটন। নাইন ইলেভেনের একটি অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ধরা পড়ে নিউমোনিয়া ভর করেছে তাঁর ওপর। আর এ কারণেই জিমি ফ্যালনের কাছ থেকে এমন সম্ভাষণ!

টাইম সাময়িকীর অনলাইন সংস্করণে বলা হয় হিলারিকে পেয়ে এ যাত্রায় এভাবে মজা করার সুযোগ হাতছাড়া করেননি জিমি ফ্যালন।, জিমি এমন ভাব নেন যেন তিনি নিউমোনিয়ার রোগীর কাছ থেকে বাঁচার সব রকম চেষ্টা করছেন।

হিলারিও কম যাননি। তিনি সোজাসাপ্টা বলে দেন, ‘আমি ছোঁয়াচে রোগী নই।’ তিনি জানান, তিনি সেরে ওঠেছেন।

অনুষ্ঠানে হিলারিকে একটি ব্যাগ দেন ফ্যালন। ব্যাগ খুলতে বেরিয়ে এলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ছবি আর পিঙ্ক ফ্লয়েডের গানের সিডি ‘দ্য ওয়াল অ্যান্ড আ ব্যাগ অব সফটবলস।’ শেষ হয়নি ফ্যালনের রসিকতা। ‘ওহ, এগুলো তো ডোনাল্ড ট্রাম্পের নেওয়ার কথা। গত সপ্তাহে তিনি আমার অনুষ্ঠানে এসেছিলেন!’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে