কঙ্গোয় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, নিহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক :কঙ্গোর রাজধানী কিনসাসায় দেশটির প্রেসিডেন্ট জোসেফ কাবিলার পদত্যাগের দাবিতে ডাকা বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে অর্ধশত নিহত হয়েছেন।

 

154446_189

তবে সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তিন পুলিশ অফিসারসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে বিবৃতিতে বলা হয়েছে।

সোমবার বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হওয়ার পরই পরই পুলিশ তাদের উপর ঝাপিয়ে পড়ে। এরপরই বাধে ভয়াবহ সংঘর্ষ। দেশটির রাজধানী কিনসাসার প্রধান সড়কে বিক্ষোভকারীরা ব্যারিকেড তৈরি করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর নিহতদের লাশ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

দেশটির নির্বাচন কমিশন বলেছিল, আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সোমবার ঘোষণা দেয়, ওই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না।

বিরোধীপক্ষ বলছে, প্রেসিডেন্ট কাবিলা নির্বাচন বিলম্বিত করতে চান। কেননা আসছে ডিসেম্বরেই তার দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকার সময়সীমা শেষ হবে।

বিক্ষোভ-সহিংসতার ঘটনায় পুলিশ অন্ততপক্ষে ১০ জনকে গ্রেফতার করেছে।

রাজধানী কিনসাসার অধিকাংশ স্কুল ও দোকান বন্ধ রাখা হয়েছে। যারা এই প্রতিবাদ-বিক্ষোভের সাথে জড়িত নন তারাই সমস্যা এড়াতে ঘরের ভেতরে অবস্থান করছেন।

উল্লেখ্য, দেশটির সংবিধান অনুযায়ী এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবেন না। প্রেসিডেন্ট কাবিলার দ্বিতীয় মেয়াদ চলতি বছরের ২০ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। একই ধরনের প্রতিবাদ-বিক্ষোভে গেল বছর ১২ জন নিহত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক