,

নিউইয়র্ক হামলাকারী চিকিৎসা সেবা পাওয়ায় ট্রাম্পের দুঃখ

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বোমা হামলায় জড়িত সন্দেহভাজন আহমদ খান রাহামি (২৮) আটকের পর চিকিৎসা সেবা এবং আইনী প্রতিনিধি পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

 

trump_51351

রাহামির চিকিৎসা সেবা ও আইনি প্রতিনিধি পাওয়ার ঘটনাকে ‘দুঃখজনক পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করে রিপাবলিকান প্রার্থী বলেন, এটি দেশের দুর্বল জাতীয় নিরাপত্তার পরিচয় দেয়।

এদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন বলেন, ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ উক্তি শুধুমাত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সাহায্য করেছে।

নিউইয়র্ক সিটির বাইরে এক সংবাদ সম্মেলনে হিলারি বলেন, আমাদের শত্রুদের সহায়তা এবং সান্ত্বনা দেয়ার জন্যই ট্রাম্প এ ধরনের বাগাড়ম্বরপূর্ণ উক্তি ও ভাষার ব্যবহার করেন।

সোমবার দেশটির নিউজার্সির লিনদেন শহর থেকে আহত অবস্থায় আফগান বংশোদ্ভুত রাহামিকে আটক করে পুলিশ। এর আগে তার সঙ্গে স্থানীয় পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেসময় দুই পুলিশ সদস্য আহত হন। রাহামির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, রবিবার সকালে নিউইয়র্কের ম্যানহাটনের চেলসি এলাকায় এক বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে