সিরিয়ায় ত্রাণবাহী বহরে হামলা

photo-1474342444আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো শহরের কাছে ত্রাণবাহী গাড়িবহরের ওপর হামলা হয়েছে।

যুদ্ধবিরতি শেষ হয়েছে বলে সিরীয় সেনাবাহিনীর এক ঘোষণার কয়েক ঘণ্টা পরই এ হামলা হলো।

অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, আলেপ্পোর উরম আল-কুবরা শহরে ত্রাণবাহী গাড়িবহরের ওপর হামলা হয়। এ ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।

জাতিসংঘের এক মুখপাত্র বলেন, ১৮ থেকে ৩১টি ত্রাণবাহী গাড়ির ওপর হামলা হয়েছে। তবে এর ওপর বিমান হামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া হয়নি।

মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, সিরীয় সরকার এবং রুশ যুদ্ধবিমান ত্রাণবাহী গাড়িবহরের ওপর হামলা চালিয়েছে। হামলায় ত্রাণকর্মী, ট্রাকচালকসহ ১২ জন নিহত হয়েছেন।

সিরীয় সরকার হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিসটুরা একে ‘চরম নিষ্ঠুরতা’ বলে বর্ণনা করেন। বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক ই-মেইলে তিনি বলেন, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য দীর্ঘ প্রক্রিয়া ও প্রস্তুতি শেষে ওই ত্রাণবহর প্রস্তুত করা হয়েছিল।

স্টেফান ডি মিসটুরার মানবিক সহায়তাবিষয়ক উপদেষ্টা জ্যান এগল্যান্ড বলেন, উরম আল-কুবরা শহরে ৭৮ হাজার মানুষের ত্রাণ প্রয়োজন। শহরটির একটি গুদামের পাশে মালামাল নামানোর সময় হামলা হয়।

রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির সিরিয়া অঞ্চলের প্রধান ইনজি সেদকি বার্তা সংস্থা এএফপিকে বলেন, আরেকবার এই সংঘাতের শিকার হলো মানবিক সহায়তা কার্যক্রম।

ত্রাণবহরের ওপর হামলার ঘটনা এমন স্থানে হয়েছে, যেখানে এক সপ্তাহ আগেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে ওই যুদ্ধবিরতি ভঙ্গের জন্য সিরিয়ায় আসাদের অনুগত বাহিনী ও বিদ্রোহীরা একে অপরকে দায়ী করছে।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক