বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে ‘হিটলারের উত্তরসূরি’ বললেন জিল সলোওয়ে

zillআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে এই সময়ের সবচে’ বড় দানব বলে মন্তব্য করেছেন মার্কিন কমেডি সিরিজ ‘ট্রান্সপারেন্ট’-এর নির্মাতা জিল সলোওয়ে। এ বছরের অ্যামি অ্যাওয়ার্ড জয়ী সলোওয়ে আরও বলেন, ট্রাম্প হলেন হিটলারের উত্তরসূরি। খবর ইউএসএ টুডে’র।

‘ট্রান্সপারেন্ট’ সিরিজ পরিচালনার জন্য অ্যামি অ্যাওয়ার্ড জিতেছেন জিল সলোওয়ে। পুরস্কার গ্রহণের পর ট্রাম্পের কড়া সমালোচনা করে সলোওয়ে বলেন, ‘আমাদের যে কোনো সুযোগে এটা বলতে হবে আমাদের জীবদ্দশায় দেখা সবচেয়ে ভয়ঙ্কর দানবদের একজন হলেন ট্রাম্প। তিনি পরিপূর্ণভাবেই একজন দানব। যখনই সুযোগ পাবো, তাকে আমি হিটলারের উত্তরসূরি হিসেবেই অভিহিত করবো।’

ট্রাম্পকে নিয়ে সলোওয়ে আরও বলেন, ‘এখন ডোনাল্ড ট্রাম্প ঠিক ওই কাজটিই করছেন। তিনি মানুষে মানুষে ভেদাভেদ করছেন। সুন্দরী প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বীদের মতো দেখতে না হলে তিনি মানুষদের শুকর বলছেন। আমাদের সমস্যার জন্য তিনি দায়ী করছেন মুসলিমদের, মেক্সিকানদের। তিনি প্রতিবন্ধীদের নিয়ে কৌতুক করছেন। এটা আসলে মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ রচনা করা।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ