,

কমান্ডারদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক, প্রস্তুত পাকিস্তান

pakistan_armyআন্তর্জাতিক ডেস্ক : ভারত অধিকৃত কাশ্মিরে বিচ্ছিন্নতবাদীদের হামলায় ১৭ ভারতীয় সেনা নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

কমান্ডারদের সঙ্গে বৈঠক করে পাকিস্তান সব ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকি মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ।

জেনারেল হেডকোয়াটার্সে ওই বৈঠকের পর পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বাহিনীর অভিযান প্রস্তুতিতে সন্তোষ জানিয়ে পাক সেনাপ্রধান বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনী দৃঢ়প্রত্যয়ী জাতিকে নিয়ে প্রত্যেকটা হুমকি কাটিয়ে উঠেছে এবং ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব ও ঐক্যের বিরুদ্ধে যেকোনো ধরনের অশুভ পরিকল্পনাও তারা রুখে দেবে।’

এর আগে কাশ্মিরে সেনা ঘাঁটিতে হামলাকারীরা পাকিস্তানে প্রশিক্ষত বলে দাবি করে ভারত। দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে সীমিত আকারে হামলা চালিয়ে হলেও পাকিস্তানকে ‘শিক্ষা দিতে’ সরকারের ওপর চাপ দেয়।

তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে আসছে। ভারতে এ ধরনের হামলা হলেই পাকিস্তানকে দোষারোপ করা হয় বলেও অভিযোগ করেন পাক কর্মকর্তারা। একই সঙ্গে আক্রান্ত হলে ভারতের বিরুদ্ধে ‘সব অস্ত্র ভাণ্ডার’ ব্যবহারেরও হুমকি দেয় পরমাণু বোমার অধিকারী দেশটি।

রোববার ভোরে পাকিস্তানের সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের কাছে বারামুল্লা জেলার শ্রীনগর-মুজাফফরাবাদ হাইওয়ের উরিতে ভারতীয় একটি ব্রিগেড সদর দফতরে হামলা চালায় চার বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা। এতে ১৭ ভারতীয় সেনা নিহত হয়। আহত হয় আরও ১২ সেনা।

সেনাদের সঙ্গে ছয় ঘণ্টার বন্দুকযুদ্ধে চার হামলাকারীও নিহত হয়। তারা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদির সদস্য বলে দাবি ভারতের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে