বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাফিজের মাথা আনলে ৫ কোটি রুপি দেব : ড. সেলিমরাজ

hafijআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের মাথা আনতে পারলে ৫ কোটি রুপি নগদ পুরস্কার ঘোষণা করেছেন এক ভারতীয় মুসলিম। তিনি ছত্রিশগড় হজ কমিটির প্রাক্তন সভাপতি ডক্টর সেলিমরাজ।

সোমবার ছত্রিশগড়ে সাংবাদিক বৈঠক করে ডক্টর সেলিমরাজ বলেন, ক্রমাগত ভারতের বিরুদ্ধে বিষোদগার করে চলেছে হাফিজ সাইদ। কাশ্মীরের উরি সেক্টরে জওয়ানদের উপর হামলার ঘটনাতেও রয়েছে পাক মদতপুষ্ট ভারত বিদ্বেষী জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা। সেই সংগঠনের মাথা হাফিজের মাথা যে কাটতে পারবে, তাকে ৫ কোটি রুপি পুরস্কার দেব।

সেলিমরাজ বলেন, ভারতের অনেক মুসলমানই পাকজঙ্গি হামলায় মারা গেছেন। ক্রমাগত হামলায় শহিদ হয়েছেন বেশ কয়েকজন ভারতীয় জওয়ান। তাই, হাফিজ সাইদের মাথা কাটতে পারলেই তাকে পাঁচ কোটি রুপি দেব। যদি এর জন্য জমি বেচতে হয়, বেচে দেব। দেশের সম্মানের থেকে জমি-জায়গা বড় নয়।

সেলিমরাজের কথায়, বন্দেমাতরমের বিরুদ্ধে যদি ওরা ফতোয়া জারি করতে পারে, তাহলে হাফিজ সাইদসহ সকল পাকমদতপুষ্ট জঙ্গিদের খতম করার ফতোয়া জারি দোষের কিছু নয়। সূত্র: এই সময়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত