বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্কে ‘বোমা হামলাকারী’ আটক

rahmaniআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে বোমা হামলার ঘটনার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে আফগান বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আটক করার সময় আহমেদ খান রাহামীর নামে ২৮ বছর বয়স্ক ওই ব্যক্তির সাথে পুলিশের বন্দুক-যুদ্ধও হয় এবং এতে তিনি নিজে এবং দু’জন পুলিশ আহত হন।

এর আগে শনিবার রাতে নিউ ইয়র্ক শহরে একটি বোমা বিস্ফোরণে ২৯ জন আহত হয় এবং পরে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে আরো কিছু অবিস্ফোরিত বোমা পাওয়া যায়।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এই হামলার ঘটনায় তদন্ত খুব দ্রুত গতিতে চলছে। তিনি জনগণকে শান্ত থাকারও আহবান জানিয়েছেন।

নিউ জার্সির এলিজাবেথ সিটিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। শহরের মেয়র জানিয়েছেন এসময় তিনিসহ দু’জন পুলিশ আহত হয়েছেন।

নিউ ইয়র্কের পুলিশ বলছে, হামলাকারীরা হয়তো যুক্তরাষ্ট্রের ভেতরেই গজিয়ে ওঠা একটি সন্ত্রাসী চক্র। তার কয়েকজন আত্মীয় স্বজনকেও পুলিশ গ্রেফতার করেছে।

এর আগে নিউ ইয়র্কের গভর্নর এ্যান্ড্রু কুওমো বলেছেন, চেলসিতে শনিবার রাতে যে বিস্ফোরণ ঘটেছে তা একটি সন্ত্রাসী ঘটনা, কিন্তু এর সাথে আন্তর্জাতিক কোন গোষ্ঠীর সম্পর্ক খুঁজে পাওয়া যায় নি।

চেলসিতে হামলার পর নিউ ইয়র্ক শহরে অতিরিক্ত এক হাজার পুলিশ ও ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।
এই হামলাটি এমন এক সময়ে চালানো হয় যখন জাতিসংঘের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্যে বিশ্ব নেতারা এই শহরে উপস্থিত আছেন। খবর বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত