বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে মারা হলো ১৭ ভারতীয় সেনাকে

আন্তর্জাতিক ডেস্ক:ভারত অধিকৃত কাশ্মিরের উরি সেনাদপ্তরে রোববার ভোরে এক গুপ্তহামলায় ১৭ সৈন্য এবং চার হামলাকারী নিহত হয়েছে। এছাড়া ৩০ সৈন্য আহত হয়েছে।

6

ভারতীয় অনলাইন নিউজপোর্টাল এনডিটিভি জানিয়েছে, ভোর ৫টার দিকে আত্মঘাতী হামলাকারী দলটি সেনাদপ্তরে প্রবেশ করে প্রথমে গ্রেনেড ছোঁড়ে, তারপর নির্বিচারে গুলিবর্ষণ করে। দলটির সদস্য সংখ্যা ছিল চার। তারা সবাই নিহত হয়েছে।তবে নিহত হওয়ার আগে এই চারজন দীর্ঘ ছয় ঘণ্টা বন্দুকযুদ্ধ চালিয়েছিল সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে।

খবরে বলা হয়, নিহত সৈনিকদের বেশির ভাগই ছিল সেনাবাহিনীর প্রশাসনিক ঘাঁটিতে। তখন কমান্ড পরিবর্তন চলছিল। গ্রেনেড হামলায় তাদের তাঁবুতে আগুন ধরে গেলে অনেকে মারা যায়।

সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে একটি একক হামলায় ভারতীয় বাহিনীর এটাই সর্বোচ্চ সংখ্যকের মৃত্যু। গত জানুয়ারিতে পাঠানকোটের উচ্চ নিরাপত্তাসংবলিত একটি বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সাত সামরিক সদস্য নিহত হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত