,

ইতিহাস গড়লেন ১ নারী ডিজাইনার

 

আন্তর্জাতিক ডেস্ক: হিজাব স্টাইলে পোশাক প্রদর্শন করে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার ডিজাইনার আন্নিসা হাসিবুয়ান। বিশ্বের জনপ্রিয় ফ্যাশন উইক “নিউইয়র্ক ফ্যাশন উইকে” দুই দিক থেকে হাসিবুয়ান ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রথমত তিনি প্রথম ইন্দোনেশিয়ান ডিজাইনার এবং একই সাথে হিজাব ডিজাইনার যিনি নিউইয়র্কের মতো সম্মানজনক ফ্যাশন ইভেন্টে প্রথমবারের মতো নিজের ডিজাইন করা পোশাক প্রদর্শন করেছেন।

annisa

তবে ২৮ বছর বয়সী হাসিবুয়ান যে এই প্রথমই কোনো ফ্যাশন উইকে পোশাক প্রদর্শন করছেন তা নয়। জনপ্রিয় ফ্যাশন সাময়িকী ভোগ জানায়, গত বছর লন্ডনে অনুষ্ঠিত ওয়েস্টফিল্ড ফেস্টিভালেও পোশাক প্রদর্শন করেছেন তিনি। নিউইয়র্কে অনুষ্ঠিত ক্যুচার ফ্যাশন উইকে তার পোশাক প্রদর্শিত হয়েছে। সেখানে হাসিবুয়ান সেরা ফ্যাশন ডিজাইনারেরও পুরস্কার জিতেছিলেন।

 

হিজাব পরিহিতা মডেলরা সোনালি, সবুজ আর পিচ রঙকে প্রাধান্য দিয়ে তৈরি হাসিবুয়ানের ডিজাইন করা পোশাক পরে র‌্যাম্পে হেঁটেছেন আত্মবিশ্বাসের সাথে। প্রদর্শনী শেষে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন তরুণ ফ্যাশন ডিজাইনার হাসিবুয়ানকে। শুধু সম্মান পেয়েছেন তা নয়, তার ডিজাইনগুলো প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও।জাকার্তা পোস্ট

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ