জাপানে ২৩ হাজার বছর আগের বড়শি

 

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের ওকিনাওয়া দ্বীপের একটি গুহায় কয়েক হাজার বছর আগের পুরোনো মাছ ধরার বড়শির সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা।অন্যান্য প্রাচীন ধ্বংসাবশেষের সঙ্গে বড়শি দুটি পাওয়া যায়। একটি গবেষণাপত্রে বলা হয়েছে, ২৩ হাজার বছর আগের বড়শি দুটি সামুদ্রিক শামুকের খোলস থেকে তৈরি। তাদের মতে, বড়শি দুটি বিশ্বের সবচেয়ে প্রাচীন বড়শি।

borshi1474260915

প্রত্নতাত্ত্বিকেরা ধারণা করছেন, ওই দ্বীপে ৩০ হাজার বছর আগে থেকে মানুষের বসবাস ছিল। সম্পদের অভাব থাকা সত্ত্বেও মানুষ টিকে ছিল সেখানে।
ওই গুহায় দুটি বড়শির অংশবিশেষ, যন্ত্রপাতি, জপমালা (পুঁতি) ও উচ্ছিষ্ট খাবার পাওয়া গেছে।ওই গবেষণাপত্রের লেখক ধারণা করছেন, এসব গুহায় তারা নির্দিষ্ট কোনো মৌসুমে থাকতেন। যে সময় সেখানে বিশেষ প্রজাতির সুস্বাদু কাঁকড়া পাওয়া যেত।

এসব তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে, সে সময় যেসব সামুদ্রিক প্রযুক্তির ব্যবহার ছিল বলে ধারণা করা হয়, তার চেয়ে অনেক উন্নত প্রযুক্তির ব্যবহার ছিল।আধুনিক মানুষেরা ৫০ হাজার বছর আগে প্রথমে উপকূলবর্তী দ্বীপে গিয়েছিল। যখন পৃথিবীতে মানুষের বিস্তার ঘটছিল তখন মানুষের জীবিকার জন্য মাছ ধরা অপরিহার্য ছিল। তবে এটা স্পষ্ট নয় যে, তারা কীভাবে এসব প্রযুক্তির বিবর্তন করেছিল।জাপানের জাতীয় বিজ্ঞান একাডেমির তথ্য অনুযায়ী, এর আগে তিমর দ্বীপে ও পাপুয়া নিউ গিনিতে মাছ ধরার বড়শি পাওয়া গিয়েছিল। সে সময় ধারণা করা হয়েছিল সেগুলো ১৬ হাজার ও ১৮ হাজার বছর আগের ছিল।

এ জাতীয় আরও খবর

জন্মদাতা মা-বাবার খোঁজে ৪৬ বছর পর নবীনগরে ডাচ নাগরিক রাজীব

নবীনগরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ক্রেডিট কার্ডে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

নবীনগরে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ১০ মাস পর বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

নবীনগরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

নেতানিয়াহুর প্রস্তাব ফিরিয়ে দিলেন আইজেনকট

কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক