বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দল এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে আছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সমর্থিত ইউনাইটেড রাশিয়া। বুথফেরত জরিপ ও ভোটের আংশিক ফলাফলে এমনটিই জানা যায়। সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।বুথফেরত জরিপ ও ভোটের আংশিক ফলাফলে দেখা যায়, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রাপ্ত ব্যালটের প্রায় অর্ধেক গণনা করা হয়েছে। এতে ইউনাইটেড রাশিয়া ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছে।

 

putin_51210

জরিপ সংস্থা ভিটসিওম’র (ভিটিএসআইওএম) চালানো বুথফেরত একটি জরিপে বলা হয়, ইউনাইটেড রাশিয়া ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট পাচ্ছে। আরেকটি জরিপ সংস্থা পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশনের দাবি, ইউনাইটেড রাশিয়া ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেতে যাচ্ছে।

ফলাফলে ইউনাইটেড রাশিয়ার পরেই আছে জাতীয়তাবাদী এলডিপিআর ও কমিউনিস্ট পার্টি। দল দুটি ১৪ থেকে ১৬ শতাংশ করে ভোট পেতে পারে। এ জাস্ট রাশিয়া পেতে পারে ৮ শতাংশ ভোট। সর্বশেষ রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় এই চারটি দলেরই আধিপত্য ছিল।

অন্যদিকে, উদার বিরোধী দলগুলো এবারের নির্বাচনে ৫ শতাংশ করে ভোট পেতেও ব্যর্থ হবে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার দুমার ৪৫০টি আসনের জন্য ভোট অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রথমবারের মতো প্রতিবেশী ইউক্রেন থেকে যুক্ত করে নেয়া ক্রিমিয়ায়ও ভোট গ্রহণ করা হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত