,

জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন হাথুরু

n coachক্রীড়া ডেস্কজাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চন্দিকা হাথুরা সিংহে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার ব্যক্তিগত অফিসে সোমবার বিকেলে নতুন কোচের নাম ঘোষণা করবেন।

বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজাম উদ্দিন সুজন এ তথ্য জানিয়েছেন। এর আগে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, সোমবারের মধ্যে নতুন কোচের নাম জানানো হবে।

চলতি মাসের শুরুতে শেন জার্গেনসেনের পদত্যাগের পর থেকে নতুন কোচ খুঁজছিল বিসিবি। অস্ট্রেলিয়ার জার্গেনসেন এরই মধ্যে ফিজির কোচের দায়িত্ব নিয়েছেন।

সাবেক অলরাউন্ডার হাথুরুসিংহে শ্রীলঙ্কার হয়ে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন।

২০০৫ সালের ডিসেম্বরে এক বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব নেন হাতুরুসিংহে। এরপর তিন বছরের জন্য শ্রীলঙ্কা 'এ' দলেরও কোচ হন তিনি।

২০০৯ সালে শ্রীলঙ্কা ট্রেভর বেলিসের অধীনে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন হাতুরুসিংহে। তবে ২০১০ সালের জুনে শৃঙ্খলাজনিত কারণে বরখাস্ত করা হয় তাকে। এরপর তিনি অস্ট্রেলিয়ায় চলে যান। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে কানাডার কোচিং উপদেষ্টা হিসাবে কাজ করেন হাতুরুসিংহে। সেই বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব পান।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর