,

‘মোদির বিরুদ্ধে কথা বলার জন্যই জিভ ছাঁটতে হয়েছে কেজরির’

kejriwalআন্তর্জাতিক ডেস্ক : জিভে অপারেশনের জেরে কাতর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও ঠুকতে ছাড়ছেন না বিজেপি’র শীর্ষ নেতৃত্ব। শনিবার প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর কেজরির অসুস্থতা প্রসঙ্গে কটাক্ষের সুরে বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লম্বা লম্বা কথা বলার জন্য জিভটা ছাঁটতে হয়েছে মাফলার ম্যানকে।

গোয়ায় দলীয় কর্মীদের উদ্দেশে বলতে গিয়ে পারিকর বলেন, ‘দিল্লিতে উনি নরেন্দ্র মোদির বিরুদ্ধে বলেন। আর এখানে (গোয়া) তিনি বলেন আমার বিরুদ্ধে। এসবের জন্যই তাঁর জিভটা একটু বেশিই বড় হয়ে গিয়েছিল। তাই সেটা এবার ছাঁটতে হল।’

বিতর্ক এড়াতে একথা বলার পাশাপাশি কেজরির প্রতি সমবেদনা জানাতেও কাল বিলম্ব করেননি প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, ‘উনি সিক লিভে থাকায় তাঁর প্রতি সমবেদনা জানাচ্ছি।’

দিল্লিতে ডেঙ্গি ও চিকুনগুনিয়ার বাড়বাড়ন্তের জন্য আম আদমি পার্টি সরকারের দিকে আঙুল তুলে পারিকর বলেন, ‘রাজধানীর মানুষদের প্রতারণা করে এখন আপ কর্মীরা বিশ্বভ্রমণে গেছেন। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার নেতৃত্বে তাঁরা এখন ফিনল্যান্ডে সফর করছেন। এত টাকা আসে কোথা থেকে? ওদের বিজ্ঞাপনের বাজেটই হল ২৬.৮২ কোটি টাকা।’ সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে