,

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ১৭ ভারতীয় সেনা নিহত

news-image

 
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উরিতে সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ১৭ ভারতীয় সেনা।
রোববার ভোর ৪টায় চার অস্ত্রধারী সন্ত্রাসী সেনা সদর দপ্তরে ঢুকে হামলা শুরু করে। তাদের প্রতিহত করতে পাল্টা হামলা চালায় সেনারা। প্রায় ছয় ঘণ্টা ধরে চলা গোলাগুলিতে ১৭ ভারতীয় সেনা এবং হামলাকারী চার সন্ত্রাসী নিহত হয়।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলাকারীরা পরাস্ত হয়েছে। তাদের সবাই নিহত হয়েছে। এখন সেখানে তল্লাশি অভিযান চলছে। টাইমস অব ইন্ডিয়া আপডেট খবরে বলেছে, আহত হয়েছেন ১৯ সেনা।

এনডিটিভি অনলাইনে বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় আহত সেনাদের উদ্ধার করে হেলিকপ্টারে রাজ্যের রাজধানী শ্রীনগরে হাসপাতালে নেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা আত্মঘাতী হামলাকারী ছিল। শ্রীনগর-মুজাফফারাবাদ মহাসড়কে বারামুল্লা জেলার উরিতে এ সেনা সদর দপ্তর। এটি লাইন অব কন্ট্রোলের কাছে অবস্থিত।

পিটিআইয়ের খবরে বলা হয়েছে, এ ঘটনার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ থেকে সফর শুরু হওয়ার কথা ছিল।

এ বছরের জানুয়ারি মাসে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সন্ত্রাসীরা উচ্চ নিরাপত্তাবেষ্টনীর পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায়। তিন দিন ধরে বিমানঘাঁটিতে সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের যুদ্ধ চলে। ওই ঘটনায় সাত জঙ্গি নিহত হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ