বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাখির মত দেখতে এয়ারপোর্ট

_91283846_c93f0a4b-d813-43df-8bb7-b9737e6215f3-1তুর্কেমেনিস্তানের রাজধানী অ্যাসগাবাটে উদ্বোধন হয়েছে এক নতুন আন্তর্জাতিক এয়ারপোর্ট, যেটি দেখতে ঠিক ডানা মেলা বাজপাখির মত।

দেশটির জাতীয় বিমান সংস্থার প্রতীকের সঙ্গে মিল রেখে এই ডিজাইন করা হয়েছে।

নতুন পাঁচতলা এই এয়ারপোর্ট ভবনটি তৈরিতে কর্তৃপক্ষের খরচ হয়েছে প্রায় আড়াই শো কোটি ডলার।

যদিও বলা হচ্ছে, প্রতি ঘণ্টায় ১৬০০র বেশি যাত্রীর আসা-যাওয়া প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষমতা রয়েছে এই এয়ারপোর্টের, কিন্তু স্বৈরতান্ত্রিক শাসন আর বিপুল প্রাকৃতিক শক্তির মজুদের জন্য বিখ্যাত দেশটিতে খুব কম বিদেশীই বেরাতে যান।

অ্যাসগাবাটের রাষ্ট্রপতি ভবনঅ্যাসগাবাটের রাষ্ট্রপতি ভবন

২০১৫ সালের সরকারী হিসেবে এক লক্ষ পাঁচ হাজার জন বিদেশী পর্যটক তুর্কেমেনিস্তান ভ্রমন করেছেন।

দেশটিতে ভিসা পাওয়াও বেশ কঠিন। তবে, দেশটির প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বার্ডিমুখামেদভ নিজের দেশের ট্রানজিট দেশ হবার খুব সম্ভাবনা আছে বলে দাবী করেন।

বিভিন্ন শৈল্পিক স্থাপনা বা ভবনের জন্য খ্যাতি আছে অ্যাসগাবাটের, শহরে একটি পাবলিশিং হাউজ আছে যার আকৃতি একটি খোলা বই এর মত।

এছাড়া শহরে বর্তমান প্রেসিডেন্ট এবং তার পূর্বসূরীর বিশাল আকৃতির স্বর্ণ মূর্তি রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ