বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের দিকে ২০০ পরমাণু বোমা তাক করে রেখেছে ইসরাইল!

094432atomআন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের অস্ত্রভাণ্ডারে রয়েছে ২০০ পরমাণু বোমা। আর এসব বোমার প্রায় সবই ইরানের দিকে তাক করে রাখা হয়েছে। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের ফাঁস হয়ে যাওয়া ইমেল থেকে এই তথ্য উঠে এসেছে।

ইমেল ফাঁস করেছে হ্যাকিং গোষ্ঠী ‘ডিসিলিকস’। গত বছরের মার্চে ব্যক্তিগত ইমেইলটি পাঠানো হয়েছিল। পাওয়েলের জিমেল অ্যাকাউন্ট থেকে এটি পাঠানো হয়। ইমেলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা প্রসঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি নিয়ে আলোচনা করা হয়েছে।

ইরানের পরমাণু বোমা তৈরি করতে এক বছর লাগবে বলে নেতানিয়াহু যে উদ্বেগ প্রকাশ করেছেন তাও নাকচ করে দিয়েছেন পাওয়েল। অনেক বছর ধরে অস্ত্র ভাণ্ডারে ওয়াশিংটন এবং তেল আবিব যেসব পরমাণু বোমা জমিয়েছে প্রয়োজনে ইরানকে ঠেকাতে তা ব্যবহার করা হবে বলেও আভাস দেন পাওয়েল। ইমেলে তিনি আরও লিখেছেন, ইসরাইলের ২০০ পরমাণু বোমা তেহরানের দিকে তাক করা আছে এবং আমেরিকার হাতে হাজার হাজার পরমাণু বোমা রয়েছে। ইরানিরা যদি শেষ পর্যন্ত পরমাণু বোমা বানাতেও পারেন তাহলে তা ব্যবহার করতে পারবেন না।

এদিকে, এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবিকে এ ইমেল প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। কিরবি বলেন, গোয়েন্দা তথ্য সংক্রান্ত বিষয়ে আমি কোনো কথা বলব না।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত