বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরজুড়ে কারফিউ, ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক :ভারতশাসিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরে ছররা গুলিতে ঝাঁঝরা হওয়া এক স্কুলছাত্রের মৃতদেহ পাওয়ার পর কাশ্মীরজুড়ে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভ দমনে সরকার বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা বললেও নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর ছররা গুলি চালিয়ে যাচ্ছে।

kasmir_51058
ওই কিশোরের জানাজায় যোগদানকারী হাজার হাজার মানুষের ওপর কাঁদানে গ্যাস ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী। এছাড়া কর্তৃপক্ষ ইন্টারনেটের ব্যবহারও সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে।জুলাই মাসে ভারতীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি আবার মাথাচাড়া দিয়ে ওঠার পর এটাই ছিল এ পর্যন্ত সবচেয়ে কঠোর বিধিনিষেধ।
এক আন্দোলনকারীকে নিরাপত্তা বাহিনী হত্যা করার পর ভারতীয় প্রশাসনের বিরুদ্ধে ৯ জুলাই থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কারফিউ অমান্য করে নিহত কিশোর নাসির শফির জানাজায় যোগ দিতে গিয়েছিলেন কয়েক হাজার মানুষ। এরপরই পুলিশ শোকার্তদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে।

শহরজুড়ে চলাচল ও ইন্টারনেট ব্যবহারের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করা হয়। শুধু সরকারি কর্মকর্তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছাড়া আর সব মোবাইল নেটওয়ার্ক সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

দুমাসেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় ৮০ জনের বেশি লোক মারা গেছে, যাদের অধিকাংশই সরকারবিরোধী বিক্ষোভকারী।

ঈদুল আজহার দিন শ্রীনগরে সামরিক বাহিনী কুচকাওয়াজ করলে শহরে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে নাগরিক আন্দোলনকারী খুররম পারভেজ, যিনি জেনিভায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দেয়ার জন্য যাচ্ছিলেন তার যাওয়া বন্ধ করে তাকে গ্রেফতার করা হয়েছে দুদিন আগে এবং তাকে এখন শ্রীনগরের বাইরে একটি কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত