বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে মায়ের আশীর্বাদ নিলেন মোদি

modiআন্তর্জাতিক ডেস্ক : ৬৬তম জন্মদিনে মায়ের আশীর্বাদ নিতে গুজরাটে ছুটে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের গান্ধীনগরে রাজভবনে রাত কাটিয়েই শনিবার সকাল ৭টায় মায়ের কাছে যান প্রধানমন্ত্রী। মা হীরাবেনের (৯৭) সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নেন মোদি। প্রায় আধাঘন্টা মায়ের সঙ্গে কাটান।

জন্মদিনে মাও নিজের হাতে তৈরি বিশেষ মিষ্টি খাইয়ে দেন ছেলেকে। তবে সকালে মায়ের সঙ্গে দেখা করার জন্য রাজভবন থেকে কোনো গাড়িবহর কিংবা সরকারি কর্মকর্তাকে সঙ্গে নেননি প্রধানমন্ত্রী। মায়ের বাসায় ঢোকার মুখে সেখানে উপস্থিত মানুষজনকে অভিনন্দন জানান তিনি।

মায়ের সঙ্গে দেখা করে ফের তিনি চলে আসেন রাজভবনে। সেখানে মুখ্যমন্ত্রী বিজয় রূপানিসহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মোদি চলে যাবেন রাজ্যের উপজাতি অধ্যুষিত দাহোদ জেলায়। সেখানে একটি সেচ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তার।

মোদির জন্মদিন উপলক্ষ্যে গুজরাটে এলাহি আয়োজন করা হয়েছে। দলের পক্ষ থেকে নেতাদের ফোন করে দিনটিকে ‘সেবা দিবস’ হিসেবে পালন করার নির্দেশ দেয়া হয়েছে। কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল, এতিমখানার মতো জায়গায় গিয়ে সেখানকার মানুষদের উপহার দিয়ে তাদের সঙ্গে দিনটি কাটাতে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত