,

যে কারাগারে টাকা দিয়ে বন্দি হওয়া যায় (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক :অপরাধের শাস্তি হিসেবে কারাগারে বসবাস করতে বাধ্য হয় মানুষ। অন্ধকার, দুঃসহ, মানবেতর জীবন- কারাগার শব্দের সঙ্গে সাধারণত এসব শব্দই শোনা যায়। কিন্তু স্বেচ্ছাকারাবরণ! তাও আবার নিজের গাঁটের পয়সা খরচ করে বিল পরিশোধ করে কারাগারে বসবাস!

jail1474093536

এমন অদ্ভুত ইচ্ছা পূরণের সুযোগ দিয়েছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের ব্রিটিশ আমলের জেলা কেন্দ্রীয় কারাগার।

সেখানে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে এক দিন কাটিয়ে আসতে পারেন আপনি। সাধারণ মানুষকে ‘ফিল দ্য জেল’ অর্থাৎ কারাগারের অভিজ্ঞতা দিতে অদ্ভুত এই উদ্যোগ নিয়েছে তেলেঙ্গানা জেলার কারা বিভাগ। এর মানে হলো পুরো একটা দিন কারাগারে অন্য কয়েদির মতোই সব অনুশাসন মেনে কাটাতে হবে আপনাকে।

এক দিন কারাগারে থাকার জন্য ফি হিসেবে দিতে হয় ৫০০ রুপি। স্বেচ্ছায় কারা বরণ করা লোকদের কয়েদির পোশাক পরেই কাটাতে হয় কারাগারে। সেখানে স্টিলের থালায় কয়েদিদের জন্য বরাদ্দ খাবারই দেওয়া হয় স্বেচ্ছাকারাবরণকারীদের। এ ছাড়া অন্য কয়েদির সঙ্গে একই সেলে থাকার অভিজ্ঞতাও পেতে পারেন তারা।

ডেপুটি এসপি লক্ষ্মী নরসিমা জানিয়েছেন, যে কেউ এখানে একজন সত্যিকারের কয়েদির মতোই জেল খাটার অভিজ্ঞতা পাবেন।

ভারতীয় কারাবিধি অনুসারে এই জেলখানায় বন্দিদের ভোর ৫টায় ডেকে তোলা হয়। এরপর তাদের জেল চত্বরে নিয়ে যাওয়া হয়। সকাল সাড়ে ৬টায় কয়েদিদের চা পান করতে দেওয়া হয়। সন্ধ্যা ৭টায় নাশতায় ইডলি (ভাপা পিঠা) খেতে দেওয়া হয়। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে দুপুরের খাবার খেতে দেওয়া হয়। খাবার হিসেবে থাকে জেলখানার ভাত, ডাল ও সাম্বার। আর রাতের খাবার দেওয়া হয় বিকেল ৫টায়। এতে থাকে ভাত, তরকারি ও দই।

সন্ধ্যা ৬টায় কয়েদিদের তাদের কক্ষে রেখে দরজা আটকে দেওয়া হয়। রাতে কয়েদিদের জন্য একজন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করেন।

এমন অভিজ্ঞতা নিতে সুযোগ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। ২২০ বছরের পুরোনো এই জেলখানায় গিয়ে আপনিও নিতে পারেন এক দিনের কয়েদি হওয়ার অভিজ্ঞতা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে