,

স্ত্রীর লাশ কাঁধে ১০ কি.মি. : মাঝি পেলেন ৯ লাখ রুপি

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ায় সেদিন গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন তিনি। সেই তিনি আবার শিরোনাম হলেন প্রায় ৯ লাখ রুপির চেক হাতে নিয়ে।

dana11474094392
ভারতের ওডিশা রাজ্যের কালাহান্দি জেলার সেই আদিবাসী কৃষক দানা মাঝি পেয়েছেন বাহরাইনের রাজা প্রিন্স খলিফা বিন সালমান আল-খলিফার প্রতিশ্রুত অর্থসহায়তা। বাহরাইনের রাজার দেওয়া ৮ লাখ ৯০ হাজার রুপির চেক পৌঁছেছে তার হাতে।

অর্থের অভাবে অ্যাম্বুলেন্স বা ভাড়া গাড়ি জোগাড় করতে ব্যর্থ হয়ে নিজের স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার হেঁটে বাড়ি এসেছিলেন দানা মাঝি। ঘটনাটি ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে। বিষয়টি চোখে পড়ে বাহরাইনের রাজার। তিনি ইচ্ছা প্রকাশ করেন, নিদারুণ অর্থাভাবে থাকা ওডিশার দানা মাঝিকে সাহায্য করবেন। ভারতীয় দূতাবাসের মাধ্যমে প্রতিশ্রুত সেই সাহায্য তার কাছে পৌঁছে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দানা মাঝি ভারতের নয়াদিল্লিতে বাহরাইন দূতাবাসে গিয়ে রাজার দেওয়া চেক গ্রহণ করেন। জানতে চাইলে তিনি বলেন, ‘নিজেকে সুখী মনে হচ্ছে। আমার তিন মেয়ের শিক্ষার জন্য এই অর্থ আমি ব্যাংকে রাখব। আশা করি, ওরা ভালো শিক্ষা ও কাজ পাবে।’
কালাহান্দি জেলার ভবানিপাটনায় একটি হাসপাতালে ২৪ আগস্ট মারা যান দানা মাঝির স্ত্রী আমাংদেই। মরদেহ বাড়ি নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সাহায্য চাইলে তারা কোনো প্রকার সাহায্য না করে দ্রুত লাশ সরিয়ে নিতে বলে। নিরুপায় হয়ে স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার হেঁটে মেলগড় গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন দানা মাঝি।

এ ঘটনার পর ভারতীয় স্বাস্থ্যসেবা ও পরিষেবা নিয়ে নানা প্রশ্ন ওঠে। অনেকে এগিয়ে আসেন দানা মাঝির সাহায্যে। বিভিন্ন ব্যক্তি ও সংস্থার পক্ষ থেকে সহায়তা পেয়েছেন তিনি। এবার পেলেন বাহরাইনের রাজার আনুকূল্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে